CM Mamata Banerjee | চলতি বছর লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! কেন?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি বছর লন্ডন (London) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)! সুত্র মারফৎ এমন খবরই সামনে এল। চলতি বছর মার্চের তৃতীয় সপ্তাহে লন্ডনে যেতে পারেন মুখ্যমন্ত্রী।  অক্সফোর্ড ইউনির্ভার্সিটি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানা গেছে,  আগামী ২৪ থেকে ২৬ মার্চের মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক আগেই তাঁকে আমন্ত্রণ জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এখন দেখার মুখ্যমন্ত্রীর ভাষণ বিশ্ববরেণ্য এই বিশ্ববিদ্যালয়ে শোনা যায় কিনা।

২০২৩ এর  নভেম্বরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রো ভাইস চ্যান্সেলার জোনাথন মিচি। সেই সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দীর্ঘক্ষণ কথা হয়। সেই সময় জোনাথন মিচি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রন জানিয়েছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাষণ দেওয়ার জন্য। সেই সঙ্গে তিনি বলেছিলেন, ‘আমরা মমতা বন্দ্যোপাধ্যাযের লড়াই এবং সাফল্যের কথা বিশ্ববিদ্যালয়ের মঞ্চে শুনতে চাই। তাই এই আমন্ত্রণ জানিয়ে গেলাম।’ এখন দেখার মার্চে যদি মমতা অক্সফোর্ডে যান সেখান থেকে শেষ পর্যন্ত তিনি কী বার্তা দেন।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Annapurna Bhandar portal | চালু হলো অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল! আবেদন ও স্টেটাস চেক করার নিয়ম জানুন

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোট বৈতরণী পার হতে দেওয়া...

Tamil Nadu government crisis | যে কোনো সময় পতন! তামিলনাড়ুতে ভোট-প্রস্তুতির ডাক স্ট্যালিনের, নড়বড়ে বিজয়ের কুর্সি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণী রাজনীতির অলিন্দে এবার চরম...

TMC Councilor | তৃণমূল কাউন্সিলারের বাড়িতেই চলছিল ‘মধুচক্র’! হাতেনাতে ধরে পুলিশে দিল ক্ষিপ্ত জনতা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তোলাবাজি-হুমকির মতো একের পর এক...