Mamata Banerjee | নজরে ’২৬-এর বিধানসভা নির্বাচন, ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সামনে বিধানসভা নির্বাচন। তার আগে মঙ্গলবার রাজ্যে ১৪ বছরে উন্নয়নের রিপোর্টকার্ড (উন্নয়নের পাঁচালি) প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সময়ে তৃণমূল সরকার কী কী উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজ করেছে, তার খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন দাবি করেন, ১৪ বছরে বাংলায় ২ কোটির বেশি কর্মসংস্থান হয়েছে। অর্থনৈতিক করিডরের জন্য আরও ১ কোটি চাকরি হবে।

এদিন নবান্নের সভাঘরে উন্নয়নের পাঁচালির উদ্বোধন করেন মমতা। পাঁচালির গান গেয়েছেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। গানের কথায় তুলে ধরা হয়েছে ১৪ বছরে রাজ্য সরকারের উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলি। মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী বছর মে মাস এলে আমাদের সরকারের ১৫ বছর পূর্ণ হবে। এই সাড়ে ১৪ বছরে আমাদের সরকার কী কী কাজ করেছে, তা সাধারণ মানুষের কাছে তুলে ধরছি। আমরা রাজ্যবাসীর কাছে দায়বদ্ধ।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

SSC | একই দিনে ইস্তফা পর্ষদ সভাপতি ও এসএসসি চেয়ারম্যানের, এবার কি তবে স্বচ্ছ নিয়োগের পথে শিক্ষা দপ্তর?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলায় প্রশাসনিক পরিবর্তনের রেশ এবার...

Oath Ceremony of Himanta Biswa Sarma | হিমন্তকে ‘বড় ভাই’ সম্বোধন শুভেন্দুর, অসমে মেগা শপথে উপস্থিত বাংলার মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টানা তৃতীয়বার অসমে বিজেপি সরকারের...

RG Kar Case | আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা, গঠন হতে পারে জুডিশিয়াল কমিশন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ড (RG Kar...

NEET UG | বাতিল হল নিট (NEET UG 2026), প্রশ্ন ফাঁসের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশের সবথেকে বড় চিকিৎসা সংক্রান্ত...