Kolkata | রাজারহাটে নয়া ক্রিকেট স্টেডিয়ামের প্রস্তাব মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজারহাটে ১৫ একর জমিতে সিএবি-কে নয়া ক্রিকেট স্টেডিয়াম তৈরির প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার ইস্টবেঙ্গল ক্লাবের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘রাজারহাটে ১৫ একর জমি রয়েছে। ওখানে ফুটবল স্টেডিয়াম তৈরি করার কথা ছিল। কিন্তু সেটা না হওয়ায় সিএবি-কে ওখানে ক্রিকেট স্টেডিয়াম তৈরির প্রস্তাব দিচ্ছি। সরকার সবরকম সাহায্য করবে।’ একটা সময় ইডেনে ফুটবল খেলা হত। পরে ইডেন গার্ডেন্স পুরোপুরি ক্রিকেটের হাতে চলে যায়। এবারেও ফুটবলের জন্য নির্ধারিত জমি ফুটবল কর্তাদের অপদার্থতায় ক্রিকেটের হাতে চলে যাচ্ছে। এদিকে রাতের দিকে এই সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, আগে সমস্ত বিষয়টি বুঝবেন। তারপর এই নিয়ে মন্তব্য করবেন।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Swapna Barman | ‘বাড়ি জ্বালিয়ে দিল’! স্বপ্না বর্মনের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি...

IPL | পঞ্জাবকে হারালেও স্বস্তিতে নেই মুম্বই, আম্পায়ারের সঙ্গে অভব্য আচরণ করে শাস্তি পেলেন পোলার্ড

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পঞ্জাব কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে...

Neeraj Chopra | অনুশীলনে ইউরোপে নীরজ, মনু

নয়াদিল্লি: এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসের প্রস্তুতির জন্য ইউরোপে...

Venus Williams | ফরাসি ওপেনে ভেনাস

প্যারিস: ৪৫ বছর বয়সে ফরাসি ওপেনের ডাবলসে নামছেন ভেনাস...