মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

CM Mamata Banerjee | উত্তরকন্যায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী, SIR আবহে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরকন্যায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নবান্ন সূত্রে খবর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই পাঁচ জেলার প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী।

সোমবার দুপুরে দমদম বিমানবন্দর থেকে শিলিগুড়ি (Siliguri)-র উদ্দেশে রওনা হয়ে বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra Airport) নামার পর মুখ্যমন্ত্রী সরাসরি উত্তরবঙ্গ সচিবালয় উত্তরকন্যায় পৌঁছন। এসআইআর আবহে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই পাঁচ জেলার  প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে খানিক বাদেই বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। তবে আলিপুরদুয়ার ও কোচবিহারের প্রশাসন এবং জনপ্রতিনিধিদের ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন।

প্রসঙ্গত উল্লেখ্য, ৪-৫ অক্টোবর বিপর্যয়ের পর পরপর দু’বার উত্তরবঙ্গ সফরে আসেন মুখ্যমন্ত্রী। বিপর্যস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি মৃতদের পরিবারকে হোমগার্ডে চাকরি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবারে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর বেশ তাৎপর্যপূর্ণ। কারণ বাংলায় SIR ঘোষণার দিনই সকালবেলা প্রশাসনিক স্তরে রদবদল করে নবান্ন। রদবদলের পর মুখ্যমন্ত্রীর প্রথম জেলাসফর। আবার দার্জিলিং সহ উত্তরবঙ্গের যে সমস্ত জেলার জেলাশাসক বদল হয়েছে, তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠক বিশেষভাবে নজরে রয়েছে। তবে তৃণমূল সূত্রে জানা গেছে, বিপর্যস্ত এলাকার পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন মুখ্যমন্ত্রী।

 

 

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Japan | জাপানে শক্তিশালী ভূমিকম্প, আঘাত হানতে পারে সুনামি! দ্রুত পদক্ষেপ সরকারের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার জাপানের উত্তর উপকূলে আঘাত...

Goa Night club Fire | ছিলেন রাঁধুনি! বাগডোগরার যুবকের মৃত্যুতে গোয়ার নাইটক্লাবের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

শিলিগুড়ি: রবিবার রাতে গোয়ার নাইট ক্লাবে আগুন (Goa Night...

Balurghat | ট্র্যাক্টর দিয়ে প্রেমিকাকে খুন করে দেহাংশ জমিতে পুঁতে ছিল প্রেমিক, অবশেষে যাবজ্জীবন কারদন্ডের সাজা ঘোষণা গুণধরের

বালুরঘাট: বিবাহ বহির্ভূত সম্পর্কের অবনতিতে ট্র্যাক্টর দিয়ে প্রেমিকার দেহাংশ...

Changrabandha | নিম্নমানের সামগ্রীর ব্যবহার! চ্যারাবান্ধা বাজারের দুর্গামণ্ডপের নির্মাণকাজ বন্ধ করল বিজেপি

চ্যাংরাবান্ধা: উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ১ কোটি ১৭...