Balurghat | শিশুমৃত্যু নিয়ে শোরগোল বালুরঘাটে, চিকিৎসকদের সতর্ক করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক

শেষ আপডেট:

বালুরঘাট: চিকিৎসক সময়মতো না আসার কারণে পথ দুর্ঘটনায় গুরুতর জখম শিশুর মৃত্যু (Child Death) হয় বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে (Balurghat Super Speciality Hospital)। এনিয়ে অভিযোগ জমা পড়ে হাসপাতাল সুপার থেকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। এরপরই মঙ্গলবার সকালে বালুরঘাট (Balurghat) সুপারস্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস। সঙ্গে ছিলেন জেলা হাসপাতালের দুই অ্যাসিস্ট্যান্ট সুপার গোপাল চন্দ্র মাহাতো, সুকান্ত মণ্ডল সহ অন্য স্বাস্থ্য আধিকারিকরা। গতকালের শিশুমৃত্যুর ঘটনার পর একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত কমিটি গঠনের পাশাপাশি অভিযুক্ত চিকিৎসককে শোকজ করা হয়েছে৷ যাঁরা সময়মতো হাসপাতালে আসেন না সেইসব চিকিৎসকদের সতর্ক করে দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, হাসপাতালের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

গতকাল রঘুনাথপুর এলাকার শিবম শর্মা নামে বছর সাড়ে আটের এক শিশুর মৃত্যু হয় বালুরঘাট হাসপাতালে। পরিবারের অভিযোগ ছিল, চিকিৎসক সঠিক সময়ে না আসার কারণে ওই শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশু দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে ভোরবেলায় শিবের মাথায় জল ঢালতে গিয়ে টোটোর ধাক্কায় গুরুতর জখম হয়। শিশুটিকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, ভর্তির দু’ঘণ্টা পরেও চিকিৎসক শিশুটিকে দেখতে আসেননি। হাসপাতালের নার্সরা বারবার জানালেও চিকিৎসক আসেননি। প্রতিবাদে হাসপাতালের ওয়ার্ডে ভাঙচুর চালিয়েছিলেন রোগীর পরিজনেরা। এদিকে, এনিয়ে মৃত শিশুর পরিবারের তরফে নানা জায়গায় অভিযোগ দায়ের করা হয়। তারপরই এদিন হাসপাতাল পরিদর্শনে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Balurghat | বালি পাচারের গাড়িতে গেরুয়া পতাকা! সিন্ডিকেটের ‘রংবদল’ ঘিরে শোরগোল

সুবীর মহন্ত, বালুরঘাট: এ যেন এক অভিনব রং বদল।...

Buniadpur | চিনা ভাষায় স্ত্রীর নাম! বুড়িমায়ের পুজোয় বুনিয়াদপুরে ঐতিহ্যের সঙ্গে মিশল আধুনিকতার ছোঁয়া

অনুপ মণ্ডল, বুনিয়াদপুর: শতাব্দীপ্রাচীন ঐতিহ্য আর লোকবিশ্বাসকে ঘিরে সোমবার...