China Visa | ৭৪ দেশের জন্য ভিসার বাঁধন আলগা করল চিন, তালিকায় ভারত আছে কি?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পথ চেনা থাক বা না থাক, চিনে যেতে আর ভিসা লাগবে না। চিন এখন আরও উন্মুক্ত। ভিসা ছাড়াই সে দেশে এখন থেকে যেতে পারবেন ৭৪টি দেশের নাগরিকরা। তবে পরিতাপের কথা ভারত নেই সেই তালিকায়।
তবে ঘটা করে নয়, চুপিসারেই দরজা খুলেছে বেজিং। তারা জানিয়েছে, ৭৪টি দেশের পর্যটকরা ৩০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই ঘুরতে পারবেন চিনে। নতুন এই সিদ্ধান্তে ইতিমধ্যে ২ কোটি বিদেশি পর্যটক ঢুকে পড়েছেন চিনা মুলুকে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ।

গত ডিসেম্বরে ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়ার নাগরিকদের জন্য চিনে প্রথম ভিসামুক্ত প্রবেশ চালু হয়। পরে একে একে ইউরোপ, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলিও তালিকায় যুক্ত হয়। ১৬ জুলাই আজারবাইজানও এই তালিকায় যোগ হচ্ছে।

এই খবরে পর্যটন ব্যবসায়ীরা রীতিমতো উল্লসিত। ইতিমধ্যে সাংহাই ভিত্তিক ট্রিপডটকম জানিয়েছে, বছরের প্রথম তিন মাসেই হোটেল বুকিং ও ফ্লাইট রিজার্ভেশন দ্বিগুণ হয়েছে। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশ পর্যটকই ভিসামুক্ত দেশের।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tamil Nadu | জাদুসংখ্যা বিজয়ের ঝুলিতে, কংগ্রেসের পাশাপাশি এবার বামের সমর্থনে মসনদে ‘থলপতি’!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে জল্পনার অবসান। প্রয়োজনীয় ‘জাদুসংখ্যা’...

Odisha | আইনরক্ষকই যখন ভক্ষক! ধর্ষণের চেষ্টার অভিযোগে ওডিশায় মর্মান্তিক পরিণতি পুলিশ কর্মীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওডিশায় এক মহিলাকে উত্ত্যক্ত করা...

DonaldTrump | ফের আইনি ধাক্কা খেলেন ট্রাম্প ! বিশ্বজুড়ে ১০ শতাংশ শুল্ক আরোপকে ‘অবৈধ’ ঘোষণা করল মার্কিন আদালত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার হোয়াইট হাউসে (White House)...

Nishant Kumar | বিহারের মন্ত্রিসভায় নতুন মুখ ! নীতীশ-পুত্র নিশান্ত কুমারের অভিষেক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহারের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের...