Chopra Bomb recovered | ব্যাগ থেকে বেরোল বোমা! চোপড়ায় উত্তেজনা, ঘেরাও অভিযুক্তরা

শেষ আপডেট:

চোপড়া: বাজারে আচমকা হাতাহাতি, আর তার মাঝপথেই এক ব্যক্তির ব্যাগ থেকে রাস্তায় পড়ল বোমা (Chopra Bomb recovered)! বুধবার চোপড়া ব্লকের কালাগছ বাজার এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। অল্পের জন্য বড় কোনও অঘটন এড়ানো গেলেও এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কালাগছ বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বচসা শুরু হয়। বিবাদ দ্রুত হাতাহাতি ও মারপিটের রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় বাসিন্দারা বিবাদ থামাতে এগিয়ে আসেন। অভিযোগ, ঠিক সেই সময় ধস্তাধস্তির মধ্যে এক ব্যক্তির ব্যাগ থেকে হঠাৎই একটি বোমা রাস্তায় পড়ে যায়। বাজারের মাঝখানে তাজা বোমা দেখতেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে ঘিরে ফেলে এবং এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। স্থানীয় বিজেপি (BJP) নেতৃত্বের দাবি, এলাকায় চলা তোলাবাজির প্রতিবাদ করায় দুষ্কৃতীদের একাংশ তাঁদের ওপর চড়াও হয়েছে। বিজেপি নেতা শ্যামল সরকার অভিযোগ করেন, স্থানীয় বাসিন্দা শ্রীবাস সহ কয়েকজন ইচ্ছাকৃতভাবে অশান্তি তৈরির চেষ্টা করছে। তোলাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোতেই এদিন তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

ঘটনার সময় উপস্থিত স্থানীয়দের তৎপরতায় অভিযুক্তদের মধ্যে দু’জনকে আটকে রাখা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান চোপড়া থানার আইসি কেশব বড়াল এবং ডিএসপি রাহুল বর্মন। আইসি জানিয়েছেন, উত্তেজিত জনতার রোষ থেকে পুলিশ ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে নিজেদের হেপাজতে নিয়েছে। বোমাটি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। ততক্ষণ পর্যন্ত পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Swapna Barman | ‘বাড়ি জ্বালিয়ে দিল’! স্বপ্না বর্মনের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি...

Witchcraft Allegation | রায়গঞ্জে ডাইনি অপবাদের নারকীয় অন্ধকার, দম্পতিকে মলমূত্র খাওয়ানোর অভিযোগ!

বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের চরম অন্ধকার রায়গঞ্জে।...

Cooch Behar | শুভেন্দুর কনভয়ে ভাঙচুরের ঘটনায় ‘অ্যাকশন’! কোচবিহারে গ্রেপ্তার ব্লক সভাপতি সহ ৩ তৃণমূল নেতা

শিবশংকর সূত্রধর,কোচবিহার: গত বছর খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)...

Cooch Behar | এমজেএন মেডিকেলে রোগীর মৃত্যুর অভিযোগে কাঠগড়ায় হাসপাতাল! গঠন হল তদন্ত কমিটি

কোচবিহার: এমজেএন (MJN) মেডিকেল কলেজ ও হাসপাতালে (Cooch Behar)...