বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

Chopra | জমিতে শৌচাগার তৈরিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, জখম ১০, আটক ৪

শেষ আপডেট:

চোপড়া: জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ ছিলই। বুধবার সেই বিতর্কিত জমিতে শৌচাগার তৈরিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল চোপড়া (Chopra) থানার মুলুকডাঙ্গি এলাকা। ঘটনায় উভয়পক্ষের ১০ জন জখম হয়েছেন। ৪ জনকে আটক করেছে পুলিশ (Police)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেজাউল হক ও ধানবর আলি রহমানের পরিবারের মধ্যে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল। একাধিকবার সালিশি সভাও হয়। এদিন এক পক্ষ জমিতে শৌচাগার তৈরি করতে গেলে অন্যপক্ষ আপত্তি জানাতেই গণ্ডগোলের সূত্রপাত হয়। পরস্পরের মধ্যে হামলা-ভাঙচুর, পাথর ছোড়া ও অগ্নিসংযোগের ঘটনা উঠে। একজনের ধানের গোলায় অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পাথর ও ধারালো অস্ত্রের আঘাতে উভয়পক্ষের ১০ জন জখম হন। তাঁদের দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।

এবিষয়ে ধনবর আলি রহমানের দাবি, এই জমি তাঁদের কেনা। কিন্তু রেজাউল হকের পরিবার ওই জমি নিজেদের বলে দাবি করছে। এদিকে রেজাউল হকের পরিবারের দাবি, ওই জমি নিয়ে বিতর্ক রয়েছে। তা সত্ত্বেও এদিন ধনবর আলির লোকজন শৌচালয় তৈরির কাজ করতে যাওয়ায় ঝামেলা বাধে।

এদিন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকলের পৌঁছোনোর আগেই আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Cooch Behar | ৫০ বছরেও চালু হয়নি বিজ্ঞান বিভাগ

দেবদর্শন চন্দ, কোচবিহার: কলাবাগান হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ চলছে।...

Tufanganj Hospital | দু’দিন বন্ধ ইউএসজি, হয়রানি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে

বাবাই দাস, তুফানগঞ্জ: চিকিৎসক দু’দিন ধরে ছুটিতে। আর তাই...

Uttar Dinajpur | ক্ষুদ্র আলুচাষিদের ৩০ শতাংশ সংরক্ষণ, প্রশাসনিক বৈঠকে হিমঘর নিয়ে সিদ্ধান্ত 

বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: কিছুদিনের মধ্যেই জমি থেকে আলু তোলা...

Raiganj | বন্ধুকে ভিনরাজ্যে ‘বিক্রি’, অভিযুক্ত তরুণকে গণধোলাই গ্রামবাসীর 

বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: বন্ধুকে ভিনরাজ্যে কাজ দেওয়ার নাম করে...