Samsi | আর্থিক অনটন ও ঋণের বোঝা! সামসীতে সিভিক ভলান্টিয়ারের রহস্যমৃত্যু

শেষ আপডেট:

সামসী: দীর্ঘদিনের আর্থিক অনটন আর ঋণের চাপে মানসিক অবসাদ, আর তার জেরেই কি চরম পথ বেছে নিলেন এক যুবক? বুধবার বিকেলে মালদার সামসীর (Samsi) ইমামনগর এলাকায় এক সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer Death) মৃত্যু ঘিরে এমনই চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম আনিসুর আলি (৩৫)। তিনি চাঁচল থানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, আনিসুরের আদি বাড়ি ভাগভাদো এলাকায় হলেও গত দেড় বছর ধরে তিনি সামসীর একটি ভাড়া বাড়িতে স্ত্রী ও দু’বছরের কন্যা সন্তানকে নিয়ে থাকতেন। বুধবার বিকেল ৩টে নাগাদ ওই ভাড়া বাড়ি থেকেই তাঁর নিথর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে চাঁচল থানার পুলিশ পৌঁছে দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।

মৃতের দাদা রৌশন আলি জানান, সিভিক ভলান্টিয়ারের সামান্য বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন আনিসুর। বাজার থেকে বেশ কিছু টাকা ঋণ (Financial Crisis) নিতে হয়েছিল তাঁকে। সেই ঋণের বোঝা ও পারিবারিক দুশ্চিন্তাই তাঁকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। স্বামীর অকাল মৃত্যুতে দিশেহারা স্ত্রী রাজিয়া সুলতানা এখন কোলের সন্তানকে নিয়ে অথৈ জলে। পরিবারের পক্ষ থেকে রাজিয়া সুলতানার জন্য একটি চাকরির দাবি জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। সহকর্মীর এমন আকস্মিক মৃত্যুতে চাঁচল থানা ও সামসী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Iran | হরমুজ প্রণালীর ইন্টারনেট কেবলে ইরানের নজর, বিশ্বজুড়ে সংযোগ বিচ্ছিন্ন করার পরোক্ষ হুঁশিয়ারি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আমেরিকা ও ইজরায়েলের সাম্প্রতিক সামরিক...

Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

দিনহাটাঃ গ্রেপ্তার হলেন দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী।...

ISL | ডার্বি ড্রয়েও খেতাবের কাছে লাল-হলুদ! শেষ ম্যাচে ইন্টার কাশীকে হারালেই ইতিহাস

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রবাদেই আছে— ‘খেলা শেষ হওয়ার...

Bardhaman | তোলাবাজির বিরুদ্ধে কড়া অ্যাকশন! বর্ধমানে ব্যবসায়ীকে মারধর ও হুমকির অভিযোগে ধৃত ২ তৃণমূল নেতা

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: এক ব্যক্তির কাছে ‘তোলা’ হিসাবে পঞ্চাশ...