শনিবার, ১৪ মার্চ, ২০২৬

বাগানের পাতা তোলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, জখম ৭

শেষ আপডেট:

চোপড়া: বাগানের পাতা তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার চোপড়া থানার হাপতিয়াগছ এলাকায় ঘটনাটি ঘটেছে। সংঘর্ষের জেরে উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। তাদের মধ্যে ৭ জনকে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। স্থানীয় আমবাড়ি এলাকার বাসিন্দা হোপনা কিসকু’র অভিযোগ, তার বাগানে এদিন সকালে পাতা তুলতে গেলে স্থানীয়দের একাংশ বাধা দেন। তাদের লোকজনকে মারধর করা হয়। তাঁদের দুজন জখম হয়েছেন।

অন্যদিকে, আদিবাসী সেঙ্গেল অভিযানের চোপড়া ব্লক সভাপতি সরকার মুর্মুর পালটা অভিযোগ, এলাকায় একটি বাগান নিয়ে সমস্যা চলছে। সেখানে জমি ও কাজ হারানোর আশঙ্কায় শ্রমিকদের একাংশ ঘাটি গেড়ে বসেছে। এদিন ওই বাগানে বহিরাগতদের একাংশ পাতা তুলতে আসলে ঝামেলা বাধে। এই ঘটনায় তাদের ৫ জন জখম হয়েছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

PM Modi Visit Bengal | আকাশে নজর বায়নোকুলারে, রাজপথে ৩ হাজার পুলিশ! মোদির ব্রিগেডে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবার ব্রিগেডের মেগা শো-তে (Brigade...

Brigade Parade Ground | ব্রিগেডে দক্ষিণেশ্বর মন্দির! মোদির মঞ্চে এবার কৃষ্টি-সংস্কৃতির ছোঁয়া, ‘থিম পুজো’ বলে কটাক্ষ তৃণমূলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ব্রিগেডের মঞ্চে এবার আদ্যোপান্ত বাঙালিয়ানা...

Durgapur Highway Robbery | কোটি টাকা লুটকাণ্ডে বড় সাফল্য! ২৩ মাস টালবাহানার পর গ্রেপ্তার মূল পাণ্ডা

দুর্গাপুর: ১৯ নম্বর জাতীয় সড়কে (Durgapur Highway Robbery) পুলিশ...

Army Jawan Martyred | জম্মুতে মহড়া চলাকালীন দুর্ঘটনায় শহিদ দুর্গাপুরের জওয়ান, চোখের জলে শেষ বিদায় বীর সন্তানকে

দুর্গাপুর: দেশের সেবা করতে গিয়ে অকালে প্রাণ হারালেন দুর্গাপুরের...