দ্বাদশ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে খুন! কাঠগড়ায় ৩ সহপাঠী

শেষ আপডেট:

জয়পুর: দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণ করে খুন করল তারই তিন সহপাঠী! ঘটনাটি রাজস্থানের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিকর জেলার লক্ষ্মণনগর থানা এলাকার বাসিন্দা ওই তরুণী। বাবা কর্মসূত্রে সৌদি আরবে থাকেন। মেয়েটি তার দাদুর সঙ্গে থাকত। তরুণীর কাকা এই ঘটনায় তিন সহপাঠী এবং ভাইঝির তুতো বোনের এক বান্ধবীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তাঁর দাবি, তরুণীর তুতো বোনের বান্ধবীর যোগসাজশেই তিন সহপাঠী ধর্ষণ করে। মেয়েটির ওপর অত্যাচার চালায়। গুরুতর জখম তরুণীর অভিযুক্তরাই স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়। হাসপাতালে অভিযুক্তরা জানায়, পথ দুর্ঘটনায় জখম হয়েছে তরুণী।

নির্যাতিতার পরিবারের দাবি, অভিযুক্তদের সঙ্গে প্রভাবশালী রাজনৈতিক যোগ থাকায় শুরুতে পুলিশ ঘটনাটিকে পাত্তা দেয়নি। প্রথমবার স্থানীয় থানা এফআইআরই নিতে চায়নি। পরে চাপে পড়ে এফআইআর দায়ের করেন পুলিশ আধিকারিকরা। প্রতিবাদে থানার সমানে বিক্ষোভ দেখান মেয়েটির পরিবারের লোকজন। মৃতার দেহ নিতেও অস্বীকার করেছিল পরিবার। শেষ পর্যন্ত পুলিশকর্তার হস্তক্ষেপে চার অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণ এবং খুনের মামলা রুজু হয়েছে। এখনও পর্যন্ত গ্রেপ্তারির খবর নেই।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

KKR vs CSK IPL 2026 | দিশাহীন বোলিং, মন্থর ব্যাটিং— সিএসকে-র কাছে ৩২ রানে হেরে পয়েন্ট টেবিলের ‘লাস্ট বয়’ কেকেআর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের পয়েন্ট টেবিলে সবার শেষ...

Rahul Gandhi Berhampore Rally | ১৯০০ কোটির চিটফান্ড দুর্নীতির ছায়া মুর্শিদাবাদে! তৃণমূলকে ‘তোলাবাজের সরকার’ বলে আক্রমণ রাহুল গান্ধির

বহরমপুর: লোকসভা নির্বাচনের শেষ লগ্নে মুর্শিদাবাদে কংগ্রেসের ‘দুর্গ’ রক্ষা...

Modi-Trump phone call | “ভারত আপনাকে ভালোবাসে!” ট্রাম্পের সঙ্গে ৪০ মিনিটের ফোনালাপে বার্তা মোদির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকা-ইরান যুদ্ধবিরতির পরই বিশ্ব রাজনীতিতে...

Vedanta Power Plant Blast | বেদান্ত পাওয়ার প্ল্যান্টে বয়লার বিস্ফোরণ, অন্তত ১০ শ্রমিকের মৃত্যু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নববর্ষের আনন্দ ম্লান করে...