Belakoba | অ্যাম্বুল্যান্স‌ বেঁচে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ! বেনামি পোস্টারে চাঞ্চল্য রাজগঞ্জে

শেষ আপডেট:

বেলাকোবা: ‘অ্যাম্বুল্যান্স নিখোঁজ! লোকাল নেতাদের মদতে বেঁচে খেয়েছেন ক্লাব কর্তৃপক্ষ’, দুদিন ধরে এমনই মিথ্যে প্রচার চলল ফেসবুক-হোয়াটসঅ্যাপে। অভিযোগের তির রাজগঞ্জ (Rajganj) ব্লকের ভোলাপাড়া কোঅপারেটিভ সোসাইটি এবং প্রগতি সংঘ ক্লাবের দিকে।

‘অ্যাম্বুল্যান্স‌ দুটি বিগত ছয় বছর ধরে গায়েব, লোকালে পরিষেবা দিচ্ছে না। লোকাল নেতাদের মদতে ক্লাব কর্তৃপক্ষ বিক্রি করে দিয়েছে। রাজগঞ্জের বিডিও (BDO), থানার আইসি এবং বিধায়ককে পরামর্শ, তদন্ত করে দেখুন, ব্যবস্থা নিন।’ এই লেখাই গোটা রাজগঞ্জ জুড়ে ঘুরে বেড়াচ্ছে প্রত্যেকের ফোনে।

সামাজিক মাধ্যমে (Social Media) এমন লেখা দেখে চরম বিব্রত দুই সংস্থার কর্তারা। তাই সময় অপচয় না করে শুক্রবার রাতেই অ্যাম্বুল্যান্স নিয়ে রাতেই রাজগঞ্জ থানায় (Rajganj Police) ছুটে গেলেন তাঁরা। সঙ্গে নাম-পরিচয় বিহীন পোস্টদাতাদের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচারের জন্য লিখিত অভিযোগ দায়ের করলেন।

ঘটনা প্রসঙ্গে ক্লাবের সম্পাদক অর্জুন দাস বলেন, ‘৬ বছর আগে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এলাকাবাসীদের সুবিধার্থে অ্যাম্বুল্যান্সগুলি আমাদের দেওয়া হয়েছিল। কিন্তু কেউ বা কারা ইচ্ছে করেই এধরণের বদনাম ছড়িয়েছে। তাঁদের কঠোর শাস্তির দাবি জানিয়েছি পুলিশকে (Police)।’

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Patiram | বিজেপি সমর্থক পাড়া বলেই কি উন্নয়ন থমকে? বালুরঘাটে বেহাল রাস্তার দাবিতে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ

পতিরাম: দীর্ঘদিনের দাবি সত্ত্বেও রাস্তার কাজ শুরু না হওয়ায়...

Balurghat Environment Activists Protest | ভোট মিটলেও মুক্তি নেই! বালুরঘাটে এখনও পেরেকবিদ্ধ কয়েকশো গাছ, ক্ষোভে সরব পরিবেশপ্রেমীরা

বালুরঘাট: বিধানসভা ভোটের প্রচারের উত্তাপ থিতিয়ে গেলেও বালুরঘাট শহরের...

Patiram | পতিরামে তুলকালাম! শৌচালয়ে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ, ২০ মিনিট তালাবন্দি থাকলেন দায়িত্বপ্রাপ্ত মহিলা

পতিরাম: পতিরামের (Patiram) তালতলামোড়ের একটি সুলভ শৌচালয়কে কেন্দ্র করে...

Mekhliganj | রান্নার গ্যাসের অভাবে বন্ধ মা ক্যান্টিন

মেখলিগঞ্জ: গত মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে মেখলিগঞ্জ শহরের হাসপাতাল...