CM Mamata Banerjee | ১১০টি মোবাইল মেডিকেল ইউনিটের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, কী সুবিধে মিলবে এতে?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের প্রত্যন্ত গ্রাম থেকে পাহাড়ি দুর্গম এলাকা-সর্বত্র স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। মঙ্গলবার স্বাস্থ্যভবন থেকে ১১০টি মোবাইল মেডিকেল ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এই ভ্যানে চিকিৎসা সংক্রান্ত আধুনিক যন্ত্র, প্রাথমিক চিকিৎসার জন্য জিনিসপত্র থেকে শুরু করে বেশকিছু প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যসভার সাংসদদের উন্নয়নের তহবিল বাবদ প্রাপ্ত ৮৪ কোটি টাকা ব্যয়ে ২১০টি মোবাইল মেডিকেল ইউনিট তৈরি রাখা হয়েছে। এদিন তার মধ্যে ১১০টির উদ্বোধন করা হয়েছে। এই মোবাইল মেডিকেল ইউনিটগুলি ভাম্যমাণ। তিনি জানান, এর আগেও সাংসদদের তহবিল থেকে ৩০০ অ্যাম্বুল্যান্স দেওয়া হয়েছিল। এবার দুয়ারে স্বাস্থ্য পরিষেবার ধাঁচে এই মোবাইল মেডিকেল ইউনিট চালু করা হল। এর ফলে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার আরও উন্নতি হবে।

জানা গিয়েছে, এই মোবাইল মেডিকেল ইউনিটে হিমোগ্লোবিন, প্রেগন্যান্সি, ম্যালেরিয়া, ইসিজি, ব্লাড সুগার সহ ৩৫টি রোগের পরীক্ষা করা যাবে বিনামূল্যে। মুখ্যমন্ত্রী জানান, এই পরিষেবা সচল রাখতে বছরে সরকারের প্রায় ৩০ কোটি টাকা খরচ হবে। ১৪ বছরে রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব এসেছে বলেও এদিন দাবি করেন তিনি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CBSE Three Language Formula | সিবিএসই স্কুলে এবার ৩টি ভাষা শেখা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর হচ্ছে নতুন নিয়ম

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০ মেনেই...

Katwa | রেললাইন ঘেরা ঘিরে ধুন্ধুমার কাটোয়ায়! ৩ আরপিএফ কর্মীকে পাথর ছোড়ার অভিযোগে তৃণমূল কাউন্সিলরসহ ধৃত ৩

কাটোয়া: রেললাইন পারাপারের রাস্তা ঘিরে দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার...

CM Shuvendu Adhikari | “কোথায় পুষ্পা, কোথায় আপনি?” উপনির্বাচনের মুখে ফলতা থেকে নাম না করে অভিষেককে তীব্র খোঁচা শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ...

CM Shuvendu Adhikari | ‘মাননীয় ভাইপোবাবু…’ ফলতার জনসভা থেকে নাম না করে অভিষেককে খোঁচা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন উপনির্বাচনকে (By-Poll 2026) কেন্দ্র...