CM Mamata Banerjee | দেশের বর্তমান পরিস্থিতিতে কেউ যেন কালোবাজারি করে দাম না বাড়ায়: মমতা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশের বর্তমান পরিস্থিতিতে কেউ যেন কালোবাজারি করে দাম না বাড়ায়। কেউ যেন বেশি করে জিনিস মজুত করে রাখার চেষ্টা না করে। বৃহস্পতিবার নবান্নে এমনটা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন আতঙ্কিত না হতে। শুধু তাই নয়, রাজ্যে কন্ট্রোলরুম খোলা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। পাশাপাশি উত্তরবঙ্গেও একটি কন্ট্রোলরুম খোলা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি গতকাল মুখ্যমন্ত্রী বেসরকারি স্কুলগুলিকে গরমের ছুটি দেওয়ারও কথা বলেন। তিনি বলেন, “রাজ্যের স্কুলগুলো ছুটি আছে। প্রাইভেট স্কুলগুলিকে বলব তারা যদি অনুগ্রহ করে রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে ছুটি দিয়ে দেন ভালো হয়। বাচ্চারা বাড়ি থাকলে ভালো। সেখানে থেকে পড়াশোনা করবে।” একই সঙ্গে তিনি জানান, রাজ্য প্রস্তুত রয়েছে। মনিটারিং চলবে। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেছেন, “চিন্তা করার কোনও ব্যাপার নেই। প্যানিক হওয়ার ব্যাপার নেই।”

এরপর এদিন বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে, সরকারি কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, কোনও সরকারি কর্মী নিজের এলাকা ছাড়তে পারবেন না। যার পোস্টিং যেখানে রয়েছে তিনি আপাতত সেখানেই থাকবেন বলে ঘোষণা করেছে নবান্ন।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Sonia Gandhi Hospitalised | হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধি, অস্ত্রোপচার ঘিরে বাড়ছে উদ্বেগ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের অন্দরে ও জাতীয় রাজনীতিতে...

Suvendu Adhikari MLA Oath | মাথা ঠেকিয়ে প্রণাম, তারপর শপথ; বিধানসভায় পা রেখেই কোন বার্তা দিলেন শুভেন্দু?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক নতুন অধ্যায়ের সূচনা হলো...

Weather Update | উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! দক্ষিণেও ঝড়ের পূর্বাভাস? রইল আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়।...

MLA Oath Ceremony | আজ প্রথমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু, বুধ-বৃহস্পতি চলবে বিধায়কদের শপথগ্রহণ  

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বুধবার থেকে বিধানসভায় (West Bengal...