CM Mamata Banerjee | বাদ পড়া নাম তুলতে এবার ট্রাইব্যুনালে! বনগাঁ থেকে ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দোরগোড়ায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। এসআইআরে (SIR) বিচারাধীন নামের নিষ্পত্তি শেষে সোমবার মাঝরাতে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে দেখা গিয়েছে, বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে ৩২ লক্ষের একটু বেশি ‘যোগ্য’ ভোটার বলে বিবেচিত হয়েছেন। বাকি নাম বাদ পড়েছে। এখন এই বাদ পড়াদের তালিকায় ঠিক কারা? সব কি মৃত ভোটার অথবা অবৈধ? তার হিসেব দেয়নি কমিশন। এই পরিস্থিতিতে মঙ্গলবার বনগাঁর খয়রামাড়ি স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনি জনসভা থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন, ভোটার তালিকা থেকে বাদ পড়া কয়েক লক্ষ মানুষের নাম পুনর্বহাল করতে তিনি প্রয়োজনে ট্রাইব্যুনালের দ্বারস্থ হবেন।

ভোটার তালিকা নিয়ে সংঘাত:

মুখ্যমন্ত্রীর দাবি, “ওরা ষড়যন্ত্র করেছে ভোট শেষে নামগুলো তুলে দেওয়ার। ৯০ হাজার নামের মধ্যে ২০ হাজার স্বাভাবিক কারণে বাদ যেতে পারে, কিন্তু বাকিদের কেন বাদ দেওয়া হলো? অনেক মেয়ে বিয়ের পর অন্য জায়গায় যাওয়ায় তাঁদের নাম কেটে দেওয়া হয়েছে।” মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “চেষ্টা করব ভোটের আগেই যাতে এই নামগুলো ফের তোলা যায়।”

মতুয়া আবেগ ও অধিকার:

মতুয়া অধ্যুষিত বনগাঁর মাটি থেকে এদিন আবেগঘন বার্তা দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, “মতুয়াদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আমার থেকে ভয়ঙ্কর কেউ হবে না। হিন্দু-মুসলিম কারও অধিকার কাড়া চলবে না।” ঠাকুরবাড়ির অন্দরের রাজনীতি এবং পারিবারিক লড়াই নিয়েও বিজেপিকে বিঁধেছেন তিনি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Yogi Adityanath | “বাংলাকে ভয়, দাঙ্গামুক্ত করবে ডাবল ইঞ্জিন সরকার”, বারাবনিতে দাঁড়িয়ে তৃণমূলকে উৎখাতের ডাক যোগীর

রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল: আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal Election...

Mamata Banerjee | ‘আজকে আমার থেকে খুশি আর কেউ নয়’, কেন এই প্রতিক্রিয়া মমতার ?

কোচবিহার: ভোটের ২ দিন আগেও যারা ট্রাইবুনাল থেকে ছাড়পত্র পাবেন...

Modi on Women Reservation Bill | “বিরোধিতা করলে মহিলারা ক্ষমা করবেন না”, সংসদে দাঁড়িয়ে বললেন মোদি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশের অর্ধেক আকাশকে প্রাপ্য সম্মান...

Supreme Court on Deleted Voters | দু’দিন আগে নাম উঠলেও দেওয়া যাবে ভোট! বাতিল ভোটারদের নিয়ে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের (WB Election 2026)...