CM Mamata Banerjee | ‘আমার কাছে সব পেনড্রাইভ রাখা আছে’, শা-শুভেন্দুকে হুঁশিয়ারি মমতার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপ্যাক (I-PAC) দপ্তরে ইডি হানার ঘটনায় এবার চরম রণংদেহি মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শুক্রবার কলকাতার যাদবপুর ৮বি থেকে হাজরা, ৭ কিলোমিটার পথ হাঁটেন (TMC Kolkata Rally) মমতা। এরপর মিছিল শেষে হাজরায় জনসভা থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁর কাছে এমন সব তথ্য রয়েছে যা প্রকাশ করলে বিজেপির ‘ভাণ্ডা ফাঁস’ হয়ে যাবে।

এদিন প্রকাশ্য সভা থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন, তাঁর কাছে বিজেপির অনেক নেতার গোপন নথিপত্র এবং তথ্য সম্বলিত পেনড্রাইভ রয়েছে। তিনি বলেন, “আমি চেয়ারে আছি বলে এখনও পেনড্রাইভ বের করিনি। কিন্তু বেশি বাড়াবাড়ি করলে সব ভাণ্ডা ফাঁস করে দেব।” তিনি বলেন, ‘আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে। মুখ খুলি না দেশকে ভালোবাসি বলে’। মমতার এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে।

বৃহস্পতিবার আইপ্যাক দপ্তরে ইডি হানা চলাকালীন মুখ্যমন্ত্রী নিজে সেখানে উপস্থিত হয়ে ল্যাপটপ ও ফাইল বের করে এনেছিলেন। সেই পদক্ষেপকে সমর্থন করে এদিন তিনি বলেন, “কাল যা করেছি কোনও অন্যায় করিনি। ওটা আমাদের পরামর্শদাতা সংস্থা, সেখানে আমাদের রাজনৈতিক নথিপত্র থাকে। সেগুলো চুরি করতে গিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করি।” তিনি স্পষ্ট করে দেন যে, তৃণমূলের নির্বাচনি রণকৌশল হাতাতে দেওয়া হবে না।

মুখ্যমন্ত্রীর এদিনের মেজাজ বুঝিয়ে দিল, আসন্ন বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির প্রতিটি পদক্ষেপের পাল্টা জবাব দিতে রাজপথ ও আদালত—উভয় জায়গাতেই কোমর বেঁধে নামছে তৃণমূল।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

More like this
Related

T20 World Cup 2026 | বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরের আগে বিপাকে ইংল্যান্ড! পাক-বংশোদ্ভূত হওয়ায় ভিসা জটিলতায় রশিদ ও রেহান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup...

Saraighat Express | জৌগ্রামে সরাইঘাট এক্সপ্রেসে আগুন আতঙ্ক! কামরার নিচে গলগল করে ধোঁয়া, মাঝপথে থমকে গেল ট্রেন

বর্ধমান: হাওড়া থেকে গুয়াহাটিগামী আপ সরাইঘাট এক্সপ্রেসে (১২৩৪৫) (Saraighat...

Trump Iran Peace Message | ইরানে এখনই সামরিক অভিযান নয়, তেহরানকে আশ্বস্ত করলেন ট্রাম্প!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরানের ওপর এখনই কোনও সামরিক...

Junior Miss India | আসানসোলের মুখ উজ্জ্বল করল ছোট্ট আরোহী! জয়পুরে ‘জুনিয়র মিস ইন্ডিয়া’ খেতাব জয় রানিগঞ্জের কন্যার

আসানসোল: শিল্পাঞ্চল আসানসোলের মুকুটে যুক্ত হলো নতুন পালক। রাজস্থানের...