Mamata Banerjee | ‘দিল্লির জমিদারেরা ভোট কাটছে’, নববর্ষের শুভেচ্ছাবার্তায় বিজেপিকে বিঁধলেন মমতা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নববর্ষের সকালেই রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওবার্তায় নববর্ষের শুভেচ্ছাবার্তার (Bengali New Year Greetings) মোড়কে একদিকে যেমন তিনি বাংলার সম্প্রীতি ও সংস্কৃতির ঐতিহ্যের কথা স্মরণ করালেন, অন্যদিকে কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে (BJP) কড়া ভাষায় আক্রমণ শানালেন। তাঁর সাফ বার্তা, দিল্লির ‘জমিদারদের’ অত্যাচার ও কেন্দ্রীয় এজেন্সির ‘জুলুমের’ যোগ্য জবাব দিতে হবে ভোটের বাক্সে (Votes)।

এদিন ভিডিওবার্তার শুরুতেই রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলার একটা ঐতিহ্য, গরিমা আছে। এটা আমাদের বাংলার নববর্ষ। সেই সঙ্গে অনেক রাজ্যেরও নববর্ষ আছে।’ এরপরই তিনি বলেন, ‘বাংলা সম্প্রীতি, সংহতি ও সংস্কৃতির পীঠস্থান। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে ভালো থাকুন।’

কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব মানুষের জন্য তৃণমূল সরকার ১০৫টি সামাজিক প্রকল্প করেছে। আগামী দিনেও সব মানুষ যাতে ভাল থাকেন, সেটা দেখাই আমাদের আসল উদ্দেশ্য।’ এরপরই  বিজেপিকে আক্রমণ শানিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘দিল্লির জমিদারেরা অনেক অত্যাচার করছে, ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে। বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। সব এজেন্সি দিয়ে বাংলার উপর জুলুম-অত্যাচার করছে। এই অত্যাচারের বদলা নিন। আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আপনারা ভোট দিন।’

পাশাপাশি ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া প্রসঙ্গে মমতা বলেন, ‘আমি নিজে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে ৩২ লক্ষ বাদ যাওয়া নামকে তুলতে পেরেছি। বাদ বাকি যারা আছেন, নিশ্চয় আজ নয় কাল তাঁদের নামও কোনওভাবে উঠবে। যেহেতু ট্রাইব্যুনাল চলছে।’ মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘যাদের নাম বাদ গিয়েছে, যারা আত্মহত্যা করেছেন এসআইআরের জন্য, তাঁদের জন্য আমার মন কাঁদছে।’

সবশেষে নববর্ষের বার্তায় তৃণমূল প্রার্থীদের ভোট দিয়ে জেতানোর আহ্বান জানিয়ে মমতা বলেন, ‘দাঙ্গা নয়, সন্ত্রাস নয়, রক্ত নয়, অত্যাচার নয়। ওরা দিল্লি থেকে থেকে অনেক চমকাচ্ছে। কোনও চমকানি নয়। আসুন আমরা নতুন ভোর নিয়ে আসি শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে। গণতন্ত্রের পীঠস্থান হচ্ছে নির্বাচন। এটা মানুষের ভোটের উৎসব।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Karnataka | স্কুলে পরা যাবে হিজাব-পৈতে, কিন্তু ‘নো এন্ট্রি’ গেরুয়া শালের! কর্ণাটকে সিদ্দারামাইয়ার নতুন ঘোষণা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের বহুল চর্চিত ‘হিজাব...

Indian flagged ship hit | হরমুজ প্রণালীতে চরম অশান্তি! ভারতীয় জাহাজে হামলা, কী বার্তা দিল দিল্লি?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইরান-আমেরিকা সংঘাতের (Iran-US Conflict) আবহে...

Kalyan Banerjee | ‘ডানা ছাঁটা’ গেল বারাসতের সাংসদের! কাকলিকে সরিয়ে লোকসভায় তৃণমূলের ‘মুখ্যসচেতক’ কল্যাণ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজনীতিতে শেষ কথা বলে কিছু...

Marco Rubio Kolkata Visit | ১৪ বছরের ‘বনবাস’ শেষ, রাজ্যে সরকার বদলাতেই কলকাতায় পা রাখছেন মার্কিন বিদেশসচিব!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এক অদ্ভুত ও বিস্ময়কর সমাপতন...