শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

সিবিআইয়ের ডাকে কলকাতায় ফিরছেন অভিষেক, বাঁকুড়ার সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন মমতা

শেষ আপডেট:

কলকাতা: কুন্তল ঘোষের চিঠি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিবিআই। শনিবার সকাল ১১টার মধ্যে অভিষেককে কলকাতার নিজাম প্যালেসে তলব করা হয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। সেই নোটিশ পাওয়ার পর হাজিরা দিতে কর্মসূচি স্থগিত রেখে কলকাতা ফিরছেন অভিষেক। এদিকে বাঁকুড়ার সোনামুখীতে কুচিবাগান মাঠে ‘তৃণমূলের নব জোয়ার’ কর্মসূচিতে সভা ছিল তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের। কিছুক্ষণ পরই ভার্চুয়াল মাধ্যমে সেখানে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, কুন্তল ঘোষের চিঠি মামলায় ইডি এবং সিবিআই প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে। সেই রায়কে চ্যালেঞ্জ করলেও শুক্রবার অভিষেকের আবেদন জরুরি ভিত্তিতে শুনতে রাজি হয়নি বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। গতকালই অভিষেক জানিয়েছিলেন, সিবিআই ডাকলে তিনি ‘নব জোয়ার’ কর্মসূচি স্থগিত রেখে কলকাতায় যাবেন। সিবিআই নোটিশের পরই এদিন কলকাতায় ফেরার কথা জানান অভিষেক। সিবিআই দপ্তরে হাজিরা নিয়ে টুইটও করেন তিনি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Chandrababu Naidu | দ্বিতীয় সন্তান নিলেই মিলবে ২৫ হাজার! রাজ্যে জন্মহার বাড়াতে চন্দ্রবাবু নাইডুর অভিনব প্রস্তাব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে ক্রমশ কমছে জন্মহার, যা...

Sukhoi Su-30 | অসমে ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান: নিহত ২ পাইলট!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা।অসমের কার্বি...

Russian Oil | মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ভারতীয় রিফাইনারিদের জন্য রুশ তেল ক্রয়ে ৩০ দিনের ‘সাময়িক ছাড়’ ঘোষণা আমেরিকার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা...

T20 World Cup | রুদ্ধশ্বাস জয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত! রবিবাসরীয় মেগা ফাইনালে প্রতিপক্ষ কিউয়িরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে ইতিহাস গড়ার পথে...