CM Mamata Banerjee | ‘দুঃখিত, বিজেপির ট্র্যাপে পড়ে গিয়েছেন!’, ধর্নামঞ্চ থেকে রাষ্ট্রপতিকে পালটা জবাব মমতার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় আদিবাসী উন্নয়ন (Tribal Issues) ও প্রোটোকল ইস্যুতে (Protocol Row) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) মন্তব্যের পালটা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শনিবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে রাষ্ট্রপতির উদ্দেশ্যে তিনি বলেন, ‘ম্যাডাম, আমি দুঃখিত কিন্তু বলতে বাধ্য হচ্ছি, আপনি বিজেপির ট্র্যাপে পড়ে গিয়েছেন।’

শনিবার শিলিগুড়িতে আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দিতে এসেছিলেন রাষ্ট্রপতি। আর তাতে যোগ দিয়ে রাজ্য প্রশাসনের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি অভিযোগ তোলেন, পশ্চিমবঙ্গে আদিবাসীদের প্রকৃত উন্নয়ন হয়নি। পাশাপাশি, তাঁকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী বা কোনও মন্ত্রীর না আসা নিয়ে ‘প্রোটোকল’ ভাঙার ইঙ্গিতও দেন দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, ‘জানি না আমার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের এত রাগ কেন? আমিও এই বাংলারই মেয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার বোনের মতো।’

সন্ধ্যায় সেই সমালোচনার জবাবে মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতির উদ্দেশ্যে বলেন, ‘মাননীয় রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি। কিন্তু তাঁকে দিয়েও রাজনীতি করানো হচ্ছে। বিজেপির এজেন্ডা পাঠানো হয়েছে। আমি দুঃখিত ম্যাডাম, আপনার প্রতি আমার যথেষ্ট সম্মান আছে। কিন্তু আপনি বিজেপির ট্র্যাপে পড়ে গিয়েছেন।’ মমতা স্পষ্ট জানান, শিলিগুড়ির ওই অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ ‘বেসরকারি’। তিনি বলেন, ‘ওই অনুষ্ঠানের কথা আমি জানতামই না। রাজ্যের কোনও ভূমিকা সেখানে ছিল না। এখন মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই আমার কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। আপনি বিজেপির অগ্রাধিকার হতে পারেন, কিন্তু আমার কাছে আমার জনতাই সব। এরপরই মণিপুর, রাজস্থান ও মহারাষ্ট্রে আদিবাসী নির্যাতনের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘সেখানে যখন আদিবাসীরা অত্যাচারিত হন, তখন রাষ্ট্রপতি কেন চুপ থাকেন? কেন সমবেদনা জানান না?’

রাজ্যের আদিবাসী উন্নয়নের খতিয়ান দিয়ে মমতা দাবি করেন, অলচিকি ভাষাকে সম্মান জানানো থেকে শুরু করে ডব্লিউবিসিএস পরীক্ষায় সেই ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ—সবই করেছে তাঁর সরকার। বিজেপির উদ্দেশ্যে তোপ দেগে তিনি বলেন, দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রধানকেও রাজনীতি করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Lebanon | লেবাননে ফরাসি শান্তিরক্ষীদের ওপর হামলা! তীব্র নিন্দা জানাল ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ লেবাননে (Lebanon) রাষ্ট্রসংঘের ফরাসি...

Narendra Modi | ‘নারী হয়তো সবকিছু ভুলে যেতে পারেন…কিন্তু’, বিরোধীদের কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় মহিলা সংরক্ষণ বিল ও...

PM Narendra Modi | নারীর অধিকার কেড়ে নিয়ে উল্লাস বিরোধীদের! জাতির উদ্দেশে ভাষণে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় পাশ করানো যায়নি মহিলা...

Strait of Hormuz | হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলি ইরানের! রাষ্ট্রদূতকে তলব করল দিল্লি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হরমুজ প্রণালীতে (Strait of Hormuz)...