বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

Puducherry | সুযোগ না পেয়ে মারধর কোচকে

শেষ আপডেট:

পুদুচেরি: সৈয়দ মুস্তাক আলি ট্রফি টি২০-তে রাজ্য দলে সুযোগ না পেয়ে কোচকে প্রহার। পুদুচেরি ক্রিকেটের এমনই এক ঘটনা আলোড়ন ফেলে দিয়েছে গোটা দেশে। ঘটনাটি ঘটেছে গত সোমবার পুদুচেরি ক্রিকেট সংস্থার কমপ্লেক্সে। জানা গিয়েছে, দলে সুযোগ না পেয়ে ক্ষোভে অনূর্ধ্ব-১৯ দলের কোচ এস ভেঙ্কটরামনকে ব্যাট দিয়ে বেধড়ক মারধর করেন তিন ক্রিকেটার। গুরুতর আহত হয়েছেন ভেঙ্কটরামন। তাঁর কাঁধের হাড় সরে গিয়েছে। ২০টি সেলাই পড়েছে কপালে। এরপরই স্থানীয় থানায় অভিযোগ জানান পুদুচেরি অনূর্ধ্ব-১৯ দলের কোচ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগে ভেঙ্কটরামন জানিয়েছেন, তিনি ইন্ডোরে প্র্যাকটিস করাচ্ছিলেন। সেই সময় তিন ক্রিকেটার কার্তিকেয়ন, অরবিন্দ রাজ ও সন্তোষ কুমার ঢুকে গালিগালাজ শুরু করেন। এরপরই শুরু হয় প্রহার। পুলিশ সূত্রের খবর, তিন অভিযুক্ত ক্রিকেটারই পলাতক। তাঁদের খোঁজ চলছে। এদিকে, এই ঘটনায় ভেঙ্কটরামনের তির পুদুচেরি ক্রিকেট সংস্থার সচিবের দিকে। অভিযোগ, এই ঘটনায় সংস্থার সচিবের প্রচ্ছন্ন মদত রয়েছে।

Share post:

Popular

More like this
Related

BCCI Central Contract | কোহলি-রোহিত জমানার অবসান! বিসিসিআই-এর বার্ষিক চুক্তিতে বড় ধাক্কা খেতে চলেছেন দুই মহাতারকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেটের পাওয়ার স্ট্রাকচারে (BCCI...

T20 World Cup 2026 | ১৮০ ডিগ্রি ডিগবাজি পাকিস্তানের! বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কটের জল্পনায় জল ঢালল পিসিবি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup...

T20 World Cup | ‘চাপ দিয়ে লাভ নেই, ভারতে বিশ্বকাপ খেলব না!’ আইসিসি-বিসিসিআইকে স্পষ্ট বার্তা বাংলাদেশের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20...

PSL | পন্থের অর্ধেক দামেই পাকিস্তানের লিগে তৈরি হচ্ছে আস্ত এক একটা দল! টাকার লড়াইয়ে আইপিএলের ধারেকাছেও নেই পিএসএল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঠের লড়াইয়ে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে...