Barasat Medical College & Hospita | হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড! ছুটে পালালেন রোগীরা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবার সেই তালিকায় নাম লেখাল বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতাল (Barasat Medical College & Hospita )। শনিবার সকালে হাসপাতালে অগ্নিকাণ্ডের (Fire) জেরে আতঙ্ক ছড়ায়। পালানোর জন্য হুড়োহুড়ি পড়ে যায় হাসপাতাল চত্বরজুড়ে। অবশেষে দমকলে খবর দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিন সকালে বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালের এআরটি বিভাগের উপরতলায় আগুনের লেলিহান শিখা দেখতে পান রোগীর আত্মীয়রা। সঙ্গে সঙ্গে শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরজুড়ে। ঘটনায় ভয় পেয়ে যান চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। দমকলের প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে হতাহতের কোনও খবর নেই। এদিকে আগুন নিভে যেতেই সকলেই হাঁফ ছাড়েন।

উল্লেখ্য, বড়বাজারের হোটেলে গত সপ্তাহে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর পোদ্দার কোর্ট এলাকার এক বহুতলে আগুন লাগে। এই দুই অগ্নিকাণ্ডের পর বেশ কিছু কড়া সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এই পরিস্থিতিতে আবারও মেডিকেল কলেজে আগুন দেখে চিন্তায় পড়েছেন অনেকেই।

 

 

 

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

WB HS Result 2026 | আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, কোন ওয়েবসাইটে দেখবেন রেজাল্ট? জেনে নিন…

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আজ, বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে...

Jamalpur BJP Leader Attacked | জামালপুরে বিজেপি নেতার ওপর সশস্ত্র হামলা! গ্রেপ্তার তৃণমূলের দুই ‘ডাকাবুকো’ নেতা, ৫ দিনের পুলিশ হেপাজত   

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বিধানসভা ভোটের ঠিক মুখে দলবদলু বিজেপি...

Aadhaar Card | জামুড়িয়ায় পুকুর পাড়ে উদ্ধার গোছা গোছা আধার কার্ড! নেপথ্যে কি বড় কোনো চক্র?

আসানসোল: আসানসোল পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের নন্ডী গ্রামে বুধবার...