শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

Colombia Plane Crash | কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্তে ভয়াবহ বিমান দুর্ঘটনা, সাংসদ সহ নিহত ১৫

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্তে এক ভয়াবহ বিমান দুর্ঘটনা (Colombia Plane Crash)। বিমান ভেঙে পড়ায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। স্থানীয় সময় বুধবার দুপুরে কলম্বিয়ার সীমান্ত শহর কুকুটায় (Cucuta) এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। কলম্বিয়ার অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (Civil Aviation Authority) নিশ্চিত করেছে যে, বিমানে থাকা ১৩ জন যাত্রী এবং ২ জন ক্রু মেম্বারের মধ্যে কেউই বেঁচে নেই।

সূত্রের খবর, রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘সাতেনা’ (Satena)-র এই বিমানটি স্থানীয় সময় সকাল ১১:৪২ মিনিটে কুকুটা শহরের কামিলো দাজা বিমানবন্দর থেকে ওকানার উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু প্রায় বেলা ১২টা নাগাদ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই কলম্বিয়া সরকার উদ্ধারকাজে বিমানবাহিনীকে মোতায়েন করে। দীর্ঘ তল্লাশির পর একটি প্রত্যন্ত গ্রাম্য এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। তবে এলাকাটি অত্যন্ত দুর্গম এবং পাহাড়ি হওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হয়েছে।

দুর্ঘটনাগ্রস্ত বিমানে থাকা যাত্রীদের মধ্যে কলম্বিয়ার নিম্নকক্ষ বা চেম্বার অব ডেপুটিজের সদস্য ডিওজিনিস কুইন্টেরো (Diogenes Quintero) এবং আসন্ন নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেডো ছিলেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে খারাপ আবহাওয়াকেই দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

ECI returns list | এসআইআর জট, ৮,৫০৫ অফিসারের তালিকা নবান্নে ফেরাল কমিশন, রাজ্য-কেন্দ্র সংঘাত তুঙ্গে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের বিশেষ...

Bangladesh | ঢাকার মসনদে তারেক রহমান! শপথ অনুষ্ঠানে থাকতে পারেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের...

Mahendra Singh Dhoni | ই-মেল করে ইস্তফা দেওয়ার নির্দেশ! নেতৃত্ব ছাড়েননি, সরে যেতে হয়েছিল ধোনিকে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা থেকে শুভমান গিল—নেতৃত্ব...