Narendra Modi | কমনওয়েলথ গেমসের দায়িত্ব দেশবাসীর জন্য বড় অর্জন : প্রধানমন্ত্রী

শেষ আপডেট:

নয়াদিল্লি: কমনওয়েলথ গেমসের শতবর্ষে ভারত প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পাওয়ায় উচ্ছ্বসিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মনে করেন, এই প্রতিযোগিতা আয়োজন গোটা দেশের কাছে বড় অর্জন। রবিবার ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী বলেছেন, ‘ক্রীড়াক্ষেত্রে দেশ আরও অগ্রগতি করেছে। কয়েকদিন আগে কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। এটা ভারতবাসীর জন্য বড় অর্জন।’

সম্প্রতি ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। তারপরেই সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী মোদি লিখেছিলেন, ‘ভারত ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের শতবর্ষে এই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেয়েছে। আমি এই জন্য সকল দেশবাসীকে অভিনন্দন জানাই। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় ভারত বিশ্বের ক্রীড়া মানচিত্রে একটা বড় স্থান পেয়েছে। আমরা এই ঐতিহাসিক প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহের সঙ্গে আয়োজন করতে চলেছি। গোটা বিশ্বকে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ ১৯৩০ সালে প্রথম কানাডায় কমনওয়েলথ গেমসের আয়োজন করা হয়। এই প্রতিযোগিতার শতবর্ষের আসর এবার বসতে চলেছে ভারতের আহমেদাবাদ শহরে।

More like this
Related

Asif Nazrul | ভারত বিরোধিতায় ‘মিথ্যা’ তথ্যের আশ্রয়? মুস্তাফিজ ইস্যুতে নজরুলের দাবিকে ‘ভিত্তিহীন’ বলছে আইসিসি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর...

ICC T20 World Cup | মুস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির, বিসিবির দাবি নিয়ে প্রশ্ন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20...

ICC T20 World Cup | পন্থের পর ছিটকে গেলেন সুন্দরও! কিউয়ি সিরিজের দলে বড় চমক, প্রথমবার ডাক পেলেন আয়ুষ বাদোনি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World...

Laxmi Ratan Shukla | ভোট-নথিতে গরমিল! সামির পর এবার এসআইআর শুনানিতে ডাক বাংলার কোচ লক্ষ্মীরতনকে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহম্মদ সামির পর এবার এসআইআর শুনানিতে...