বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকেই মান্যতা! অভিষেককে জেরা করতে পারবে সিবিআই

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সুপ্রিম কোর্টের নির্দেশে এজলাস বদলালেও বদলাল না বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। কুন্তলের চিঠি মামলায় অভিষেককে জেরা করতে পারবে সিবিআই। সোমবার জানিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। এদিন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলাটি উঠলে তিনি অভিষেককে এই মামলার পক্ষ করার নির্দেশ দেন সিবিআইকে। সঙ্গে নির্দেশে জানান, মামলায় প্রয়োজন মনে করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারবে সিবিআই।

নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষ। কুন্তলের অভিযোগ, তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দিচ্ছে সিবিআই-ইডি। কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে দায়ের মামলার শুনানিতে গত ১৩ এপ্রিল অভিষেককে সিবিআই জেরা করতে পারবে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সেখানে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারাধীন বিষয়ে মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন অভিষেকের আইনজীবী। সেই অভিযোগের ভিত্তিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের দুটি মামলা অন্য বেঞ্চে পাঠানোর নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম নির্দেশে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলাদুটি পাঠান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞনম। তার পর থেকে এই মামলার ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চলছিল। সোমবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলাটির শুনানি হলে দেখা যায়, বদল হলনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Adhikari Cabinet meeting | নবান্নে আজ শুভেন্দুর মন্ত্রিসভার মেগা বৈঠক! নজরে সরকারি কর্মীদের বকেয়া ডিএ ও বেতন কমিশন

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে পালাবদলের পর আজ, সোমবার...

Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

দিনহাটাঃ গ্রেপ্তার হলেন দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী।...

Mamata Banerjee | তৃণমূল সুপ্রিমোর নিশানায় ‘বুলডোজার রাজনীতি’, উচ্ছেদ অভিযান নিয়ে ফেসবুক পোস্টে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এ রাজ্যে কোনোভাবেই 'বুলডোজার রাজনীতি'...