বেঙ্গালুরু: কর্ণাটকে চলছে জোর ভোট প্রচার। প্রচারে চমক দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। ডেলিভারি বয়ের বাইকের পেছনে বসে যাত্রা করলেন তিনি। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Rahul Gandhi Ji with a delivery man, he interacted with him on scooty.
আরও পড়ুনSIR | ১৬ রাজ্য ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধন! তালিকায় নেই হিমাচল-কাশ্মীর-লাদাখPM Narendra Modi | ১৫ মে থেকে ৫ দেশ সফরে প্রধানমন্ত্রী! আমিরশাহি থেকে আসবে সস্তা তেল? বড় চুক্তির অপেক্ষায় দেশNew style of campaign in Karnataka. 😀 pic.twitter.com/jKWgDpHygX
— Shantanu (@shaandelhite) May 7, 2023
রবিবার ভোট প্রচারে বেঙ্গালুরুতে গিগ কর্মীদের এবং ডেলিভারি বয়দের সঙ্গে সাক্ষাৎ করেন ওয়ানাড়ের প্রাক্তন সাংসদ। সেখানে ডেলিভারি বয়ের স্কুটারে চেপে প্রায় ২ কিলোমিটার যাত্রা করেন তিনি। পাশাপাশি গতকাল কর্ণাটকে ভোট প্রচারে নেমেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। কেম্পেগৌড়ার মূর্তিতে মাল্যদান করে রোড শো শুরু হয়। ওল্ড মাদ্রাজ রোড দিয়ে রোড শো এগোনোর পর তা শেষ হয় বেঙ্গালুরুর ট্রিনিটি সার্কেলে। এর কিছুক্ষণ পরই ডেলিভারি বয়ের বাইকে সওয়ার হয়ে হোটেলে ফেরেন রাহুল। তবে এটাই নতুন নয়, এর আগেও জনসংযোগের নানা পন্থা নিতে দেখা গিয়েছে রাহুলকে।



