TMC | তৃণমূলের পার্টি অফিসে কংগ্রেসের পতাকা! আসানসোলে ‘পুনরুদ্ধার’ অভিযানে উত্তপ্ত জিটি রোড

শেষ আপডেট:

আসানসোল: রাজ্যে বিধানসভা নির্বাচনে (WB Election Result 2026) বিজেপির (BJP) বড় জয়ের আবহে আসানসোলে এক অন্যরকম রাজনৈতিক সমীকরণ ফুটে উঠল। মঙ্গলবার আসানসোল শহরের জিটি রোড সংলগ্ন বিএনআর মোড়ে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস ‘পুনরুদ্ধার’ করতে গিয়ে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়াল কংগ্রেস কর্মীরা (Asansol Congress TMC Office Clash)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লাঠি উঁচিয়ে তাড়া করতে হয়। আটক করা হয়েছে তিন কংগ্রেস কর্মীকে।

এদিন আসানসোল দক্ষিণ বিধানসভার কংগ্রেস প্রার্থী শৌভিক মুখোপাধ্যায়ের নেতৃত্বে একদল কর্মী সমর্থক ওই বন্ধ তৃণমূল অফিসের (TMC Party Office) সামনে জমায়েত করেন। তাঁরা সেখানে কংগ্রেসের পতাকা লাগানোর চেষ্টা করলে বাধা দেয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কংগ্রেসের দাবি, এই অফিসটি আদতে তাঁদেরই ছিল। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর সেটি গায়ের জোরে দখল করে নেওয়া হয়। বর্তমানে তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ায় তাঁরা নিজেদের ‘অধিকার’ ফিরে পেতে চান।

পুলিশি বাধায় পিছু না হটে কংগ্রেস কর্মীরা অফিসের সামনে থাকা প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে ধর্ণায় বসে স্লোগান দিতে থাকেন। পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা চলার পর এলাকায় সাধারণ মানুষের ভিড় জমে যায়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে পুলিশ জোরপূর্বক বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এই সময় তিনজনকে আটক করে পুলিশের গাড়িতে তোলা হলে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়।

তৃণমূল বা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে এই ঘটনায় এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আসানসোল দক্ষিণ থানার পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলার অবনতি ও সরকারি নির্দেশ অমান্য করে জটলা করার দায়েই কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Samsi | পুলিশি তৎপরতায় বড় সাফল্য! চাঁচলের খেলনপুরে অস্ত্রসহ হাতেনাতে ধরা পড়ল যুবক

সামসী: ভোট-পরবর্তী পরিস্থিতিতে মালদা জেলাজুড়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে কোমর...

Himachal Pradesh Accident | হিমাচলে ভয়াবহ পথ দুর্ঘটনা! চাম্বায় ৩০০ মিটার গভীর খাদে পর্যটকদের গাড়ি, মৃত ৬

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সোমবার ভোরে হিমাচল প্রদেশের চাম্বা...

Abhishek Banerjee | ‘ডবল ইঞ্জিন নয়, ডবল ইঞ্জিন ডিজাস্টার!’ খেজুরি কাণ্ডে নতুন বিজেপি সরকারকে তীব্র আক্রমণ অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে সরকার পরিবর্তনের পরেও ভোট-পরবর্তী...

Modi’s Fuel Saving Advice Controversy | জ্বালানি সংকটে মোদির ‘সাশ্রয়’ দাওয়াই, ‘ব্যর্থতা ঢাকছেন’ বলে তোপ কংগ্রেসের!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিম এশিয়ার যুদ্ধের মেঘ ঘনীভূত...