Mainaguri | রাস্তার একাংশে পড়ে নির্মাণসামগ্রী, যাতায়াতে সমস্যা ময়নাগুড়ি শহরে

শেষ আপডেট:

বাণীব্রত চক্রবর্তী, ময়নাগুড়ি: নিউ ময়নাগুড়ি রেলস্টেশন রোডের একাংশজুড়ে নির্মাণসামগ্রী পড়ে রয়েছে। ময়নাগুড়ি শহরের (Mainaguri) ৫ ও ২ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে রাস্তার প্রায় অর্ধেকটা জুড়ে বালি ফেলে রাখায় যাতায়াতকারীরা সমস্যায় পড়ছেন। মঙ্গলবার সকালে ওই এলাকা দিয়ে যাতায়াতের সময় সকলেই ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয়দের অভিযোগ, পনেরোদিন আগেও এই রাস্তার একাংশজুড়ে বালি ফেলে রাখা হয়েছিল। তখন প্রতিবাদ জানানো হলে তড়িঘড়ি বালি সরিয়ে নেওয়া হয়। এদিন আবার রাস্তার অর্ধেক অংশে বালি ফেলে রাখা হয়েছে।

টোটোচালক প্রসেনজিৎ সাহার বক্তব্য, ‘সোমবার ভোররাতে স্টেশন থেকে যাত্রী নিয়ে  ইন্দিরা মোড়ের উদ্দেশে যাচ্ছিলাম। নিউ ময়নাগুড়ি রেলস্টেশন রোডে ওই বালি পড়ে রয়েছে, তা দেখতে পাইনি। বালির মধ্যে চাকা পিছলে বিভ্রান্তিতে পড়েছিলাম। অল্পের জন্য রক্ষা পেয়েছি। এভাবে রাস্তায় বালি ফেলে রাখার কোনও মানেই হয় না।’

ওই রাস্তায় সোমবার রাতেই বালি ফেলা হয়েছে। কে বা কারা বালি ফেলেছেন  তার হদিস পাওয়া যায়নি। কেউ ব্যক্তিগত কাজেই ওই বালি এনেছেন বলে স্থানীয়দের একাংশের দৃঢ় ধারণা। এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ জন্মেছে। তাঁরা চাইছেন, নির্মাণসামগ্রী সরিয়ে নিয়ে রাস্তা পরিষ্কার করা হোক। পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়ের বক্তব্য, ‘নাগরিকদের এবিষয়ে সতর্ক হতে হবে। এভাবে রাস্তার একাংশজুড়ে নির্মাণসামগ্রী ফেলে রাখা যাবে না। এতে নিজেদেরই সমস্যা হবে। যাঁরা রেখেছেন তাঁদের বিষয়টি বুঝিয়ে বলে দেওয়া হবে।’

২ নম্বর ওয়ার্ড কাউন্সিলার রিম্পা রায় জানালেন, এভাবে রাস্তায় নির্মাণসামগ্রী রাখতে বারবার নিষেধ করা হয়েছে। এর আগেও এমন সমস্যার সম্মুখীন হয়েছি। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।

শহরে প্রায়দিনই কোথাও না কোথাও রাস্তার একাংশজুড়ে এভাবেই নির্মাণসামগ্রী পড়ে থাকতে দেখা যায়। ছোটখাটো দুর্ঘটনাও ঘটে। এবিষয়ে পুরসভার নজরদারি নিয়ে ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামলী দাস জানালেন, মাঝেমধ্যেই এই সমস্যার সৃষ্টি হচ্ছে। পুরসভার তরফে আগেই রাস্তার ওপর নির্মাণসামগ্রী না ফেলতে বলা হয়েছে। তাঁর বক্তব্য, ‘পুরসভার তরফে সচেতন করা সত্ত্বেও কেন রাস্তার অর্ধেকটা জুড়ে এমন নির্মাণসামগ্রী ফেলে রাখা হচ্ছে বুঝতে পারছি না।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Road Accident | ময়নাগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, স্কুল যাওয়ার পথে টোটো উল্টে মৃত্যু খুদে ছাত্রীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার সকালে ময়নাগুড়ির জল্পেশ মোড়...

Jalpaiguri | উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি-গাছ, ক্ষতিগ্রস্ত বাড়িঘর! বিধ্বংসী ঝড়ের তাণ্ডব জলপাইগুড়িতে

জলপাইগুড়ি: বৃহস্পতিবার ভোররাতের ঝড়ে লন্ডভন্ড (Storm) জলপাইগুড়ি সদর ব্লকের...

Haldibari | ভোররাতে ঝড়ের তাণ্ডবে রেললাইনে গাছ পড়ে বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেল এক্সপ্রেস ট্রেন!

হলদিবাড়ি: ভোররাতে ব্যাপক ঝড়বৃষ্টিতে ব্যাহত ট্রেন চলাচল। আর এসবের...

Dooars Tourism | পুজোর আগে চাঙ্গা হচ্ছে ডুয়ার্সের পর্যটন! খুলছে দুটি জনপ্রিয় বনবাংলো, বাড়ছে সাফারির হাতি

শুভদীপ শর্মা, লাটাগুড়ি: পুজোর মরশুমের আগে ডুয়ার্সের পর্যটনশিল্পে (Dooars...