জমি ছাড়তে নারাজ পঞ্চায়েত সমিতির সভাপতিও, বন্ধ ১০ লক্ষের নিকাশিনালার কাজ

শেষ আপডেট:

কার্তিক দাস, খড়িবাড়ি: নিকাশিনালার জন্য জমি ছাড়তে নারাজ খোদ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আরও কয়েকজন। যার জেরে বন্ধ হয়ে গেল কাজ। খড়িবাড়ি ব্লকের রানিগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের ওয়ারিশজোত এলাকার ঘটনা। গ্রাম পঞ্চায়েতের কর্তৃপক্ষের নির্দেশে রবিবার নিকাশিনালার মুখ কংক্রিটের ঢালাই দিয়ে বন্ধ করা দেওয়া হয়। তার প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। প্রশাসন সূত্রের খবর, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়িবাড়ির ওয়ারিশজোতে পঞ্চদশ অর্থ কমিশনের ১০ লক্ষ টাকা ব্যয়ে ২৬৫ মিটার নিকাশিনালার কাজ শুরু হয়েছিল। পঞ্চায়েতের কাস্টডিয়ান পিরিয়ডে ২০২১ সালের ৩১ ডিসেম্বর কাজটির ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। অর্ডার অনুযায়ী, স্থানীয় বাসিন্দা ভোলানাথ সিংহের বাড়ি থেকে সুনীল সিংহের পুকুর পর্যন্ত নিকাশিনালার কাজ হওয়ার কথা ছিল। কিন্তু বিমল সিংহের বাড়ি পর্যন্ত গিয়ে নালার মুখ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

স্থানীয় সূত্রের খবর, নালার জন্য জমি ছাড়তে চাইছেন না খোদ খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিংহ ও তাঁর স্বামী সুনীল সিংহ সহ আশপাশের কয়েকজন ব্যক্তি। বিষয়টি নিয়ে জটিলতা বাড়লে খড়িবাড়ির বিডিও নিরঞ্জন বর্মন স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও পঞ্চায়েতের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক ডেকে সমস্যা সমাধানের উদ্যোগ নেন।

বিডিওর পরামর্শ অনুযায়ী ১৫ মে পঞ্চায়েতে অফিসে বৈঠক হয়। সেখানে স্থানীয় কয়েকজন স্পষ্ট জানান, তাঁরা কেউ নালার জন্য জমি ছাড়বেন না। সভায় সিদ্ধান্ত হয়, বিমল সিংহের বাড়ির সামনে নালাটি বন্ধ করে দেওয়া হবে। সেই মোতাবেক এদিন ঠিকাদার সংস্থার কর্মীরা নিকাশিনালার মুখ সিমেন্টের ঢালাই দিয়ে বন্ধ করতে যান। এর প্রতিবাদে বিক্ষোভ দেখান বাসিন্দারা।

তাঁদের অভিযোগ, পঞ্চায়েত সমিতির সভাপতির পরিবারের লোকেরা নিকাশিনালার জন্য জমি ছাড়ছেন না। তাই কাজ বন্ধ হল। নালার মুখ বন্ধের ফলে এলাকায় জল জমে মশাবাহিত রোগের প্রকোপ বাড়বে বলে স্থানীয়দের আশঙ্কা।

এবিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য মৃণাল রঞ্জন রায় জানান, ২০২১ সালে নালার কাজ শুরু হয়। বর্তমানে স্থানীয়দের কয়েকজন জমি ছাড়তে রাজি নন। তাই পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুযায়ী নালার মুখ বন্ধ করা হয়েছে।

পঞ্চায়েত সমিতির সভাপতি রত্নাদেবীর সাফাই, ‘বিষয়টির সমাধান আগেই হয়েছে। প্রধানের কাছে এবিষয়ে লিখিত রয়েছে। স্থানীয়রা যদি জমি না ছাড়েন তাহলে আমার কিই বা করার আছে।’ তাঁর স্বামী সুনীল সিংহ যদিও কোনও মন্তব্য করেননি।

অন্যদিকে, বিডিও নিরঞ্জন বর্মন জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতে সভা করে সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল। তবে নালার মুখ কেন বন্ধ করা হয়েছে, তা খোঁজ নিয়ে পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিডিও।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Humayun Kabir | কুরবানি নির্দেশিকার বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা! মুর্শিদাবাদে ফিরেই চরম হুঁশিয়ারি বিধায়ক হুমায়ুন কবিরের

পরাগ মজুমদার,বহরমপুর: কলকাতা থেকে বিধানসভার অধিবেশনে যোগ দিয়ে  নিজের...

Raiganj | মহিলাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ! পুলিশি হেপাজতে রায়গঞ্জের তৃণমূল কাউন্সিলর

বিশ্বজিৎ সরকার,রায়গঞ্জ: গ্রেপ্তারির পর এবার তৃণমূলের (TMC) কাউন্সিলর বাপি...

Hili | শতাব্দী প্রাচীন প্রথা মেনে হিলির জমিদার বাড়ির বাৎসরিক চামুণ্ডা কালী পুজো, ভক্তের ঢল যমুনা পাড়ে

হিলি: কেউ ধূপকাঠি ঘুরিয়ে প্রার্থনা করছেন, কেউ নিজের সন্তানকে...