Olympics | বাদ পড়তে পারে পাকিস্তান নিউজিল্যান্ড! অলিম্পিক ক্রিকেটে যোগ্যতা অর্জনের মাপকাঠি নিয়ে বিতর্ক

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : অলিম্পিকে (Olympics) ১২৮ বছর পর ফিরছে ক্রিকেট। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস (Los Angeles) অলিম্পিকে টি টোয়েন্টি ফরম্যাটে পুরুষ ও মহিলাদের ক্রিকেট ম্যাচ হবে। ১২ জুলাই থেকে শুরু হবে ক্রিকেট প্রতিযোগিতা। আগে অলিম্পিক কমিটির তরফে জানানো হয়েছিল, লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট হবে ৬টি পুরুষ দল ও ৬টি মহিলা দলের মধ্যে।

কিন্তু অলিম্পিকে যোগ্যতা অর্জনের মাপকাঠি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। যদিও আইসিসি (ICC) এখনও আনুষ্ঠানিকভাবে যোগ্যতা অর্জনের মাপকাঠি জানায়নি। তবে সূত্রের খবর, প্রতিটি মহাদেশ থেকে একটি করে দেশ সুযোগ পাবে। আয়োজক দেশ হিসেবে খেলবে আমেরিকা (America)। তার সঙ্গে এশিয়া, ইউরোপ, ওশিয়ানিয়া ও আফ্রিকা মহাদেশের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দলগুলো খেলবে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও (আইওসি) মহাদেশকেন্দ্রিক এই নিয়মকে গুরুত্ব দিতে চাইছে। র‍্যাঙ্কিং অনুযায়ী ভারত (INDIA) (এশিয়া), দক্ষিণ আফ্রিকা (আফ্রিকা), অস্ট্রেলিয়া (ওশিয়ানিয়া) যোগ্যতা অর্জন করবে। ইউরোপ থেকে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের মিলিত দল গ্রেট ব্রিটেন রয়েছে। তাহলে বাকি থাকল আরও একটি দল। সেক্ষেত্রে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কোনও একটি দল সুযোগ পেতে পারে। এই নিয়ম হলে বাদ পড়তে পারে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

যদিও শেষ পর্যন্ত কী হবে তা আইসিসি এখনও ঠিক করে উঠতে পারেনি। যদি এক মহাদেশের এক দল নীতি থাকে, তাহলে এশিয়ার পাকিস্তান ও ওশিয়ানিয়ার নিউজিল্যান্ড বাদ পড়তে পারে। ফলে অলিম্পিকে সুযোগ পাওয়ার এমন নিয়ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রিকেট মহলে। এবার আইসিসি কী নীতি নেয়, সেদিকেই তাকিয়ে ক্রিকেট দুনিয়া।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Honey trap warning in IPL 2026 | আইপিএলে ‘বজ্রআঁটুনি’! ‘হানি ট্র্যাপ’ রুখতে হার্দিকদের হোটেল রুমে আচমকা হানা দেবে বোর্ড

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের গ্ল্যামার আর রোমাঞ্চের দুনিয়ায়...

IPL | কড়া হচ্ছে বিসিসিআই: হার্দিক-যশস্বীদের ‘সঙ্গী’দের নিয়ে কড়াকড়ি আইপিএলে!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গ্যালারির উন্মাদনা ছাপিয়ে এবার আইপিএল...

Suryakumar Yadav | ঘরে এল নতুন অতিথি! কন্যাসন্তানের বাবা হলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঠের লড়াইয়ে সাফল্যের পর এবার...

Delhi | ভারত-পাক দ্বিপাক্ষিক ক্রীড়ায় ‘না’

নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে ক্রীড়া সম্পর্ক নিয়ে নিজেদের অবস্থান বদলাচ্ছে...