মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

Cooch Behar | পূর্ত দপ্তরের রাস্তা দখল করে অবৈধ নির্মাণ! দোকান ভাঙল পুলিশ

শেষ আপডেট:

ঘোকসাডাঙ্গা: পূর্ত দপ্তরের রাস্তা দখল করে অবৈধ নির্মাণ! রাস্তায় তৈরি দোকান ভেঙে দিল পুলিশ (Police)। মঙ্গলবার মাথাভাঙ্গা-ফালাকাটা রাজ্য সড়কে কোচবিহারের (Cooch Behar) রুইডাঙ্গা নয়ারহাট বাজারে পথ অবরোধ করে স্থানীয় ব্যবসায়ী, বাজার ও মন্দির কমিটি। খবর পেয়ে ঘোকসাডাঙ্গা পুলিশ (Ghoksadanga police) ঘটনাস্থলে পৌঁছায়। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান পূর্ত আধিকারিকরা। তাঁদের সাফ কথা, এভাবে রাস্তার উপরে জমি দখল করে নির্মাণ করা যাবে না। প্রায় দেড় ঘন্টা এই নিয়ে আলোচনা চলে। এরপর পুলিশ ওই দোকান ভেঙে দেয়।

এব্যাপারে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার অনুপ বণিক জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়ে তাঁরা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন। তারা এই অবৈধ নির্মাণ বন্ধ করতে নির্দেশ দেন। তা সত্ত্বেও নির্মাণের কাজ করা হচ্ছিল। এদিন পুলিশের উপস্থিতিতে তা ভেঙে দেওয়া হয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Dumper Seized | সেতু ভাঙলেও হুঁশ ফেরেনি! রাতে গ্রামের রাস্তায় আটক বালিবোঝাই ডাম্পার, পুলিশের জালে চালক

ফালাকাটা: বঙ্কিমঘাটের সেতু বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এবার আরও...

Weather Update | শীতের বিদায়ে গরমের এন্ট্রি? বৃহস্পতিবার থেকেই পালটে যাচ্ছে বাংলার আবহাওয়া!  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় শীতের বিদায় ঘণ্টা বেজে...

AERO Suspension | “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই কাজ করেছি,” সাসপেন্ড হয়েও অনড় ময়নাগুড়ির এইআরও

জলপাইগুড়ি: ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় গাফিলতির...

Shivratri 2026 | মহানন্দার নদীগর্ভ থেকে উঠল ৩৫ কেজির শিবলিঙ্গ! গাজোলে ভক্তির জোয়ার

গাজোল: শিবরাত্রির (Shivratri 2026) আবহে মহানন্দা নদী (Mahananda River)...