Cooch Behar | ফুটপাথ দখলের অভিযোগ, ব্যবসায়ীদের জরিমানা করল পুলিশ

শেষ আপডেট:

কোচবিহার: এবার আর শুধু সতর্ক করা নয়, ফুটপাথ দখলের অভিযোগে ব্যবসায়ীদের জরিমানা (Fine) করল কোচবিহার (Cooch Behar) কোতোয়ালি থানার পুলিশ (Kotwali Police)। মঙ্গলবার কোতোয়ালি থানার আইসি তপন পালের নেতৃত্বে পুলিশের একটি দল ভবানীগঞ্জ বাজার চত্বরের এএল দাস মোড় থেকে শিবকালী চৌপথি পর্যন্ত অভিযান চালায়। সেখানে বহু ব্যবসায়ী ফুটপাথের উপরে পণ্য রেখে ব্যবসা করছিলেন বলে অভিযোগ। তাঁদের জরিমানা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগে বহুবার ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। একাধিকবার ঘটনাস্থলে গিয়ে পুলিশের আধিকারিকরা ফুটপাথ থেকে পণ্য সরিয়ে দিয়েছিলেন। তবুও বারবার ফুটপাথ দখলের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছিল। শেষ পর্যন্ত এদিন জরিমানা করা হয়।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...

BJP | ৪৬ বছরের জেদ পূরণ! বাংলায় বিজেপি আসতেই চুল-দাড়ি কাটলেন গাজোলের ৭৫ বছরের অতুল বিশ্বাস

গাজোল: রাজনীতিতে নিষ্ঠা আর জেদের এক অনন্য নজির সৃষ্টি...

Burma Teak Smuggling | টিনের আড়ালে সেগুনের পাচার! অসম-বাংলা সীমানায় ৩০ লক্ষ টাকার কাঠ উদ্ধার করল বন দপ্তর

বক্সিরহাট: নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পাচার রোধে কড়া বার্তা...