Cooch Behar | কোচবিহারে যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষ! মৃত ২, আহত ৪  

শেষ আপডেট:

কোচবিহার: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা কোচবিহারে। রবিবার সকালে কোচবিহার (Cooch Behar) শহর সংলগ্ন রাজারহাট কালিতলা এলাকায় একটি ছোট গাড়ি ও যাত্রীবোঝাই অটোর মুখোমুখি সংঘর্ষে (Auto-Car Collision) প্রাণ হারালেন ২ জন। এই ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে খবর, ছোট গাড়িটি রাজারহাট থেকে খাগড়াবাড়ির দিকে যাচ্ছিল, সেই সময় বিপরীত দিক থেকে আসা অটোর সঙ্গে সেটির তীব্র সংঘর্ষ হয়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুণ্ডিবাড়ি থানার পুলিশ।

আহতদের উদ্ধার করে তৎক্ষণাৎ কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিসিইউ-তে রাখা হয়েছে। আহত অটোচালক অসীম বর্মনের ছেলে সাগর বর্মন জানান, দুর্ঘটনার খবর পেয়েই তাঁরা হাসপাতালে ছুটে এসেছেন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Swapna Barman | ‘বাড়ি জ্বালিয়ে দিল’! স্বপ্না বর্মনের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি...

Witchcraft Allegation | রায়গঞ্জে ডাইনি অপবাদের নারকীয় অন্ধকার, দম্পতিকে মলমূত্র খাওয়ানোর অভিযোগ!

বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের চরম অন্ধকার রায়গঞ্জে।...

Cooch Behar | শুভেন্দুর কনভয়ে ভাঙচুরের ঘটনায় ‘অ্যাকশন’! কোচবিহারে গ্রেপ্তার ব্লক সভাপতি সহ ৩ তৃণমূল নেতা

শিবশংকর সূত্রধর,কোচবিহার: গত বছর খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)...

Cooch Behar | এমজেএন মেডিকেলে রোগীর মৃত্যুর অভিযোগে কাঠগড়ায় হাসপাতাল! গঠন হল তদন্ত কমিটি

কোচবিহার: এমজেএন (MJN) মেডিকেল কলেজ ও হাসপাতালে (Cooch Behar)...