শনিবার, ১৪ মার্চ, ২০২৬

Cooch behar Stabbing Incident | দেশলাই চাওয়া নিয়ে বচসা, কোচবিহারে বাবার সামনে ছেলেকে ছুরিকাঘাত! পলাতক অভিযুক্ত যুবক

শেষ আপডেট:

কোচবিহার: সিগারেট ধরানোর জন্য দেশলাই চাওয়া, আর সেই সামান্য বিষয়কে কেন্দ্র করেই ঘটে গেল রক্তক্ষয়ী কাণ্ড। দোল উৎসবের রাতে কোচবিহার শহরের ১৭ নম্বর ওয়ার্ডের নিউ কদমতলা এলাকায় এক প্রবীণ ব্যক্তিকে মারধর এবং তাঁর ছেলেকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠল এক দল যুবকের বিরুদ্ধে (Cooch behar Stabbing Incident)। এই ঘটনায় জখম যুবক গৌরব দে সরকার বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত চিরঞ্জিত অধিকারী ও তার সঙ্গীদের খোঁজে তল্লাশি শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে নিউ কদমতলা এলাকার বাসিন্দা গৌরাঙ্গ দে সরকারের কাছে সিগারেট ধরানোর জন্য দেশলাই চায় চিরঞ্জিত ও তার দুই বন্ধু। গৌরাঙ্গবাবু তাদের অল্প বয়স নিয়ে প্রশ্ন তুলে বলেন, “তোদের এত কম বয়স, তোরা আমার কাছে কেন দেশলাই চাইছিস?” এই কথা শুনেই উত্তেজিত হয়ে পড়ে যুবকরা। শুরু হয় বচসা। অভিযোগ, তারা ওই প্রবীণ ব্যক্তিকে মারধরও করে।

বাবাকে মারধর করা হচ্ছে শুনে বাড়িতে মোবাইল গেম খেলতে থাকা ছেলে গৌরব দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বচসা থামাতে গেলে চিরঞ্জিত হঠাৎই পকেট থেকে ছুরি বের করে গৌরবের ওপর চড়াও হয় এবং তাঁকে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় গৌরব মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা এলাকা ছেড়ে চম্পট দেয়। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করেন।

আহত যুবকের মা স্বর্ণালী দে সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত চিরঞ্জিতের কঠোর শাস্তির দাবি তুলেছেন। কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Cooch Behar | শিক্ষক সংকটে বিপর্যস্ত ৪ সরকারি স্কুল

কোচবিহার: ‘ধার’ করা শিক্ষক দিয়েই বর্তমানে কোচবিহারে চারটি সরকারি...

Cooch Behar | মধ্যপ্রাচ্যের যুদ্ধে জেরবার মধ্যবিত্তের হেঁশেল

কোচবিহার ও দিনহাটা: পিউ সাহা কোচবিহারের বাসিন্দা।  সোশ্যাল মিডিয়ায়...

Cooch Behar | নার্সিং স্টাফের মৃত্যুতে দায়ের খুনের মামলা

কোচবিহার: ‘পুড়িয়েই মারা হয়েছে আমাদের বাড়ির মেয়েকে।’ পুলিশের কাছে...

Ajoy Edward-Bimal Gurung Meeting | পাহাড়ে কি তবে ‘তৃতীয় বিকল্প’? অজয়-বিমল গোপন বৈঠকে নয়া সমীকরণের জল্পনা

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: অজয় এডওয়ার্ডের (Ajoy Edward) সঙ্গে বিমল...