বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

Recipe | জমে যাবে ভোজ! শীতে পাতে রাখুন টাটকা ধনেপাতার সুস্বাদু চাটনি, রইল রেসিপি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীত পড়লেই বাজারে মেলে টাটকা ধনেপাতা। আর এই ধনেপাতা রান্নায় দেওয়া হলে স্বাদ ও সুগন্ধ আরও বাড়িয়ে তোলে। তাই স্বাদ একটু বদলাতে চাইলে বানিয়ে ফেলতে পারেন ধনেপাতার চাটনি। ভাতের সঙ্গে তো এই চাটনি খাওয়া যায়ই। চাইলে গরম গরম পকোড়ার সঙ্গে খেতে পারবেন এই চাটনি। কম সময়ে এই সুস্বাদু চাটনি বানাবেন কীভাবে? রইল সেই রেসিপি (Recipe)।

উপকরণ:

২ আঁটি ধনেপাতা

৪-৫টি কাঁচা লংকা

১ ইঞ্চি আদা

১০-১২ কোয়া রসুন

২ টেবিল চামচ তেঁতুলের ক্বাথ

পরিমাণমতো নুন, চিনি

প্রণালী:

প্রথমে ধনেপাতা, কাঁচা লংকা, রসুন, আদা ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিন। তারপর মিহি করে শিলে বেটে নিন। প্রয়োজন হলে জল মেশাতে পারেন। এর সঙ্গে তেঁতুলের ক্বাথ, নুন এবং চিনি মিশিয়ে নিন। নুন, চিনি পুরোপুরি মিশে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করুন। আর পরিবেশন করার আগে উপর থেকে সামান্য সর্ষের তেল ছড়িয়ে নিতে পারেন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Skin Ageing | রোজকার কয়েকটি বদভ্যাসেই বুড়িয়ে যাচ্ছে ত্বক! বদলে ফেলুন আজই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ যেন নিষ্প্রাণ। চোখের তলায়...

Recipe | ফুলকপির কাটলেট! এক পদেই জমে ক্ষীর শীতকালীন সন্ধ্যে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হেঁশেলে ফুলকপির রাজত্ব! মাছ, ডিমের...

Kitchen Cleaning | ঘরোয়া কৌশলে পান ঝকঝকে রান্নাঘর, রইল টিপস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অফিসের ব্যস্ততার মাঝে ঝটপট রোজকার...

Recipe | স্বাদবদল হোক ট্রাইবাল রেসিপিতে, পাতে পড়ুক বাঁশপোড়া চিংড়ি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাছ-মাংস খেয়ে একঘেয়ে লাগছে? চাইছেন...