রবিবার, ৮ মার্চ, ২০২৬

CM Mamata Banerjee | দেশজুড়েই দুর্নীতি! সবাই ট্যাবের টাকা পাবে, বললেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট:

বাগডোগরা: দেশজুড়েই দুর্নীতি! সবাই ট্যাবের টাকা পাবে ঘোষণা মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। শুক্রবার বাগডোগরা (Bagdogra) বিমানবন্দরে দাঁড়িয়ে একথাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণায় আশায় বুক বেঁধেছে ছাত্র-ছাত্রীরা।

চারদিনের উত্তরবঙ্গ সফর শেষ করে আজ কলকাতার উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে বাগডোগরা বিমানবন্দরে তিনি উপস্থিত হলে সংবাদ মাধ্যমের কর্মীরা ট্যাব দুর্নীতি নিয়ে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, ‘এই গ্রুপটি মহারাষ্ট্র , রাজস্তানের বহু প্রজেক্ট হাইজ্যাক করেছে। সঙ্গে বাংলাতেও করেছে। এটা আমরাই প্রথম ধরতে পেরেছি। আমাদের প্রশাসন অনেক শক্তিশালী। ইতিমধ্যেই কয়েকজনকে আটক করা হয়েছে। সিট (Sit) গঠন করা হয়েছে। অপরাধীদের ধরার জন্য তাঁদের কাজ তাঁর করবে। যারা ট্যাবের টাকা পায়নি, তারা সবাই টাকা পাবে।’

এছাড়াও বিরসা মুন্ডা এবং গুরু নানকের জন্মদিন উপলক্ষ্যে বিমান বন্দরে দাঁড়িয়েই তাঁদের স্মরণ করে শ্রদ্ধা জানান। সঙ্গে এও বলেন এবারে তাঁর পাহাড় সফর খুব ভালো হয়েছে। তিনি আবার আসবেন।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

All England Open 2026 | ব্যাডমিন্টনের মক্কায় লক্ষ্যের দাপট, অল ইংল্যান্ড ওপেন ফাইনালে বাঙালি ভারতীয় তারকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ  আরও একবার বিশ্ব ব্যাডমিন্টনের মক্কায়...

Middle East War | তেহরানকে চরম হুঁশিয়ারি রিয়াধের, সৌদিতে হামলা হলে যুদ্ধের পথে হাঁটবে সৌদি আরবও  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরান থেকে ছোড়া ড্রোন ও...

Fuel Price | হরমুজে যুদ্ধের মেঘ, হেঁশেলে ৬০ টাকার ‘ছ্যাঁকা’! বিশ্ববাজারে হাহাকারের মাঝেও পেট্রল-ডিজেল কি সস্তা থাকবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণাঙ্গন থেকে ধেয়ে আসা...

Alipurduar | শহরের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে ‘অচল’ ট্রাক! প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার স্টেশন (Alipurduar) এলাকা থেকে রেকের...