Yogi | দোলের দিন শান্তি বজায় রাখতে পারলেন না, অথচ ‘মৃত্যুকুম্ভ’ বলছেন! মমতাকে তীব্র কটাক্ষ যোগীর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দোল উৎসবকে (Dol Utsav) কেন্দ্র করে পশ্চিমবঙ্গে (West Bengal) একাধিক অশান্তির ঘটনা ঘটেছে! আর এসবের জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! মমতা সরকারকে কাঠগড়ায় তুলে কার্যত তুলোধনা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর এই মন্তব্যের নেপথ্যে অনেকেই মমতার ‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যকেই দায়ী করেছেন।

গোরখপুরের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। সেখানে নিজের বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,  ‘কুম্ভমেলা ৪৫ দিন ধরে চলেছে। সবটা সম্পন্ন হয়েছে নির্বিঘ্নে। শুধু পশ্চিমবঙ্গ থেকেই প্রতিদিন গড়ে এক লক্ষ মানুষ স্নান করেছেন। পদপিষ্ট হওয়ার একটি ঘটনা ছাড়া সবটা শান্তিতে সম্পন্ন হয়েছে। অথচ, ওই একটি ঘটনাকে ঘিরে যিনি ‘মৃত্যুকুম্ভ’ বলেছিলেন, তারা দোল উৎসবে নিজের রাজ্যে শান্তি বজায় রাখতে পারলেন না। আগে নিজের রাজ্যে শান্তি বজায় রাখুক মমতা (CM Mamata Banerjee), তারপর অন্য রাজ্য নিয়ে কথা বললেন।’

প্রসঙ্গত উল্লেখ্য, বীরভূম জেলার সাঁইথিয়ায় দোলের দিন দু-পক্ষের মধ্যে ঝামেলা বাধে। তার জেরে পরিস্থিতি মারাত্মক হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ-প্রশাসন সেখানে বন্ধ করে দেয় ইন্টারনেট পরিষেবা। যদিও আজ থেকে পরিষেবা পুনরায় চালু করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত আছে। এছাড়াও দোলের দিনই  উত্তর ২৪ পরগনার টিটাগড়ে রং খেলার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় এক যুবককে। সেই ঘটনাকে ঘিরেও এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। এসব ঘটনা কানে যেতেই, তা নিয়ে তৃণমূল সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী (PM Yogi)।

 

 

 

 

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tamil Nadu government crisis | যে কোনো সময় পতন! তামিলনাড়ুতে ভোট-প্রস্তুতির ডাক স্ট্যালিনের, নড়বড়ে বিজয়ের কুর্সি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণী রাজনীতির অলিন্দে এবার চরম...

TMC Councilor | তৃণমূল কাউন্সিলারের বাড়িতেই চলছিল ‘মধুচক্র’! হাতেনাতে ধরে পুলিশে দিল ক্ষিপ্ত জনতা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তোলাবাজি-হুমকির মতো একের পর এক...

Jahangir Khan | ভোটের আগেই রণে ভঙ্গ জাহাঙ্গীরের! ‘সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত’, সাফ জানাল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা...