Chopra | চোপড়ায় যুগলকে নির্যাতন, মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ

শেষ আপডেট:

চোপড়া: প্রবল চাপের মুখে চোপড়ায় (Chopra) যুগলকে নির্যাতনের (Couple Thrashed) ঘটনায় মূল অভিযুক্ত জেসিবিকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার ইসলামপুর থানার পুলিশ (Islampur Police) জেসিবি ওরফে তাজমুল নামে ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার (TMC Leader Arrested) করেছে। যদিও তালিবানি নৃশংসতার শামিল এই ঘটনাকে যথাসম্ভব লঘু করার চেষ্টা করেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক হামিদুল রহমান (Hamidul Rahman)। এদিন তিনি বলেন, ‘নির্যাতিতা কোনও অভিযোগ করেননি। পরকীয়া সম্পর্কে জড়িয়ে নির্যাতিতা অন্যায় করেছিলেন। সমাজকে খারাপ করছিলেন। তাই সালিশি সভা বসিয়ে গ্রাম্য বিচার করা হয়েছিল। কিন্তু বিচারটা একটু বেশি হয়ে গিয়েছে। এটা নিয়ে আমরাও ওখানকার গ্রামবাসীকে বকাবকি করছি।’ আগামীদিনে যাতে এমনটা না হয়, তাও দেখার আশ্বাস দিয়েছেন বিধায়ক।

উল্লেখ্য, পরকীয়া সম্পর্কে জড়িত থাকার অভিযোগে সালিশি সভা ডেকে এক তরুণ ও তরুণীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে স্থানীয় তৃণমূল নেতা জেসিবি ওরফে তাজমুল। জেসিবি চোপড়ার বেশ প্রভাবশালী তৃণমূল নেতা। তিনি বিধায়ক হামিদুর রহমানের ঘনিষ্ঠ। সূত্রের খবর, বিধায়ক ঘনিষ্ঠ হওয়ার সুবাদে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের সর্বেসর্বা। পুলিশ সূত্রে খবর, জেসিবি-র বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Shuvendu Adhikari | অন্নপূর্ণা ভান্ডারের পর মাস্টারস্ট্রোক শুভেন্দুর! দ্বিগুণ হলো বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ‘অন্নপূর্ণা ভান্ডার’ (Annapurna Bhandar) প্রকল্পের...

CBSE Result 2026 | প্রকাশিত সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল! সাফল্যের নিরিখে ফের শীর্ষে ছাত্রীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রকাশিত হলো সেন্ট্রাল বোর্ড অব...

Rabindra Bhavan renovation corruption | টাকা যেন লুটের বাতাসা, দুর্নীতির কঙ্কাল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে 

উন্নয়নের গালভরা প্রতিশ্রুতির আড়ালে কি তবে নিঃশব্দে লুট হয়েছে...

NET-UG Paper Leak | ৩০ লাখে প্রশ্ন কেনাবেচা! নিট কাণ্ডে এবার জালে গুরুগ্রামের চিকিৎসক ও রাজস্থানের ২ ভাই

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নিট-ইউজি (NEET-UG) ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁসের...