শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

মন্নত-এ শাহরুখের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মার্কিন রাষ্ট্রদূতের

শেষ আপডেট:

তপন বকসি, মুম্বই: মুম্বইয়ের বান্দ্রায় শাহরুখ খানের ‘মন্নত’-এ এলেন ভারতবর্ষের নবনিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারসেট্টি। তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন খোদ বলিউড ‘বাদশা’। আমন্ত্রণ পেয়েই বাংলোতে যান এরিক। বেশ কিছুক্ষণ সময় কাটান শাহরুখ খান ও তাঁর পরিবারের সঙ্গে। সেখানে দুজনের মধ্যে ভারতীয় ও আমেরিকার ছবি নিয়ে বিশদে আলোচনা হয়।

মাত্র পাঁচদিন আগেই আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে ভারতে নিজের দায়িত্বে যোগ দিয়েছেন এরিক গারসেট্টি। শাহরুখ খানের বাড়িতে দীর্ঘক্ষণ সৌহার্দ্যপূর্ণ আলোচনায় পর এরিক নিজের সোশ্যাল মিডিয়ায় শাহরুখের বাড়িতে যাওয়া, সেখানে বসে আলোচনা করা এবং রসিকতার ছলে তাঁদের একসঙ্গে ছবি পোস্ট করে লেখেন, ‘আমারও কি বলিউড ডেবিউ করার সময় এসে গেল?  সুপারস্টার শাহরুখ খানের বাড়ি মন্নত-এ দারুণ কথাবার্তার মধ্যে দিয়ে সময় কাটল…ভারতের মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে অনেক কিছু জানতে ও শিখতে পারলাম… এ নিয়ে বিশদভাবে বিশ্বে হলিউড এবং বলিউডের সিনেমা শিল্পের সুদূর প্রসারী সাংস্কৃতিক প্রভাব ও সম্ভাবনা নিয়ে আলোচনা হল।‘

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Anirban Chakrabarti | দুর্ঘটনার কবলে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী, কেমন আছেন ‘একেন বাবু’?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুর্ঘটনার কবলে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী...

Ranbir Kapoor-Alia Bhatt | প্রায় দেড় বছর ধরে চলছিল কাজ, ২৫০ কোটির নতুন বাংলোর গৃহপ্রবেশের ছবি পোস্ট আলিয়ার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রায় দেড় বছর ধরে চলছিল...

Malaika Arora | ‘হাঁটুর বয়সি ছেলের সঙ্গে প্রেম করলেই মেয়েদের দোষ!’ নতুন সম্পর্কে সিলমোহর মালাইকার?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরবাজ খানের সঙ্গে দাম্পত্য ভেঙে...

Aryan Khan | বিতর্কের ঘূর্ণাবর্তে আরিয়ান, এবার ‘অশালীন’ ইঙ্গিতে জনরোষের মুখে শাহরুখ-পুত্র!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এ কি নিয়তির পরিহাস! বিতর্ক...