বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

Richa Ghosh | ইডেনে রিচাকে বিরাট সংবর্ধনা, বিশ্বকাপজয়ীকে ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত করল রাজ্য

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার সিএবি-এর তরফে (Cricket Association of Bengal) বিশ্বকাপজয়ী প্রথম বাঙালি ক্রিকেটার রিচা ঘোষকে (Richa Ghosh) সংবর্ধনা দেওয়া হল ইডেন গার্ডেন্সে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেই সঙ্গে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, সিএবি সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা অধিনায়ক ঝুলন গোস্বামী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন সেখানে।

এদিন একগুচ্ছ উপহার তুলে দেওয়া হয়েছে রিচার হাতে। সংবর্ধনা অনুষ্ঠানের প্রথমেই এদিন রিচাকে উত্তরীয় পরিয়ে দেন মমতা। পূর্ব ঘোষণা অনুযায়ী, সোনার ব্যাট ও বল দিয়ে রিচাকে সংবর্ধনা দিয়েছে সিএবি। তুলে দেওয়া হয়েছে বিরাট অঙ্কের আর্থিক পুরস্কারও। মহিলাদের বিশ্বকাপ ফাইনালে রিচা করেছিলেন ৩৪ রান। সেই ৩৪ রানের সমতুল্য ৩৪ লক্ষ টাকা দেওয়া হয়েছে রিচাকে। এরপরই রাজ্য সরকারের তরফে ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত করা হয় তাঁকে। এরপর রিচাকে সোনার চেন পরিয়ে দেন মমতা। পাশাপাশি রাজ্য পুলিশের সাম্মানিক ডিএসপি পদেও নিয়োগ করা হয়েছে বিশ্বজয়ী এই বাঙালি ক্রিকেটারকে। এদিন রিচার হাতে ডিএসপি-র নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে।

এদিন রিচাকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ঝুলনরা যেমন ক্রিকেটের জন্য জীবন পাত করেছে, একটুর জন্য ওঁরা যে জায়গায় পৌঁছতে পারেনি, রিচারা সেই জায়গায় পৌঁছেছে। রিচাকে নিয়ে প্রত্যাশা আমাদের সকলের থাকবে। কিন্তু ওঁর উপর মানসিক চাপ দেব না আমরা। ধীরে ধীরে ওকে ওঁর ইচ্ছেপূরণ করতে দিন।’

রিচাকে প্রথম খুঁজে এনেছিলেন ঝুলন গোস্বামীই। তিনি নিজের অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে এদিন বলেন, ‘রিচাকে যখন বাংলার সিনিয়ার দলে খেলাতে চেয়েছিলাম, অনেকে বলেছিল, ওঁর বয়স কম। কিন্তু সিএবি ও কর্তারা পাশে ছিল। আজ সকলে বুঝে গিয়েছে, আমার সিদ্ধান্ত ঠিক ছিল। তবে এখন থেকে রিচার নতুন লড়াই শুরু।’ এদিন ইডেনে দাঁড়িয়ে নিজের ইচ্ছাপ্রকাশ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘সেই দিনটার অপেক্ষায় রইলাম, যেদিন বলতে পারব রিচা ঘোষ ভারতের অধিনায়ক।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Bangladesh Election | বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে নির্বাচনের পথে পা বাড়াল...

Rahul Gandhi | শীর্ষ পদে নিয়োগেও কি এবার সংরক্ষণের অঙ্ক? রাহুল গান্ধির ‘নোট অফ ডিসেন্ট’ এবং এক অস্বস্তিকর প্রশ্ন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় গণতন্ত্রের সর্বোচ্চ স্তরে যখন...

SIR | ফের এসআইআরের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, তালিকায় কোন কোন রাজ্য?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৫ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

Pakistan’s F-16 Fleet | পাক এফ-১৬ ফ্লিটে আমেরিকার ‘বুস্টার ডোজ’, সতর্ক দিল্লি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বন্ধু ট্রাম্প ফিরতেই যেন অকাল...