বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

Cruciferous Vegetables | শীতকালে গ্যাসের সমস্যায় ভোগেন? তবে এই সবজিগুলি এড়িয়ে চলুন…

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুধু তেল-মশলাদার খাবার নয়, সবজি খেয়েও অনেক সময় দেখা দিতে পারে গ্যাসের সমস্যা। এমন সমস্যা বিশেষ করে দেখা যায় শীতকালে। মূলত ক্রুসিফেরাস সবজি বা কপিজাতীয় সবজি খেলে হতে পারে গ্যাস (Cruciferous Vegetables)। বাঁধাকপি, ফুলকপি, মুলো ইত্যাদি এই ধরনের সবজির তালিকায় পড়ে। কিন্তু কেন এই সবজিগুলি খেলে গ্যাসের সমস্যা হয়?

ফাইবারের মাত্রা বেশি থাকে

কপিজাতীয় বা ক্রুসিফেরাস সবজিতে ভরপুর মাত্রায় ফাইবার থাকে। কিন্তু গ্যাস-অম্বলের সমস্যা থাকলে এই ধরনের সবজি জটিলতা তৈরি করে। কারণ এই ধরনের সবজিতে যে ফাইবার রয়েছে, তা গ্যাস-অম্বলের সমস্যায় যারা ভুগছেন তাঁদের পক্ষে হজম করা কঠিন হয়ে পড়ে।

কমপ্লেক্স কার্বোহাইড্রেট

কপিজাতীয় সবজিতে রাফিনোজ নামের একটি কমপ্লেক্স কার্বোহাইড্রেট রয়েছে। এটি অন্ত্রে সহজে হজম হয় না। তারপরে কোলনে পৌঁছে গ্যাস, পেটফাঁপা, বদহজমের মতো সমস্যা ডেকে আনে।

কপিজাতীয় সবজি কীভাবে খেলে গ্যাসের সমস্যা হবে না?

কাঁচা বা অল্প সেদ্ধ অবস্থায় কপিজাতীয় সবজি খাওয়া উচিত নয়। এভাবে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। এতে পেটের সমস্যা হবেই হবে। বদহজম এড়াতে হলে কপিজাতীয় সবজি ভালো করে সেদ্ধ করে খাওয়া উচিত। গ্যাস-অম্বলের সমস্যা থাকলে কম পরিমাণে এই ধরনের সবজি খান। আর রান্নার ক্ষেত্রেও হিং, আদা, জিরের মতো উপাদান ব্যবহার করুন। এতে গ্যাসের সমস্যা হয় না।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Iron-rich Foods | শরীরে বাড়বে আয়রনের মাত্রা, শীতে পাতে রাখবেন কোন খাবারগুলি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শরীর ভালো আয়রনের প্রয়োজন। আয়রনের...

Mouth Breathing | মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস রয়েছে? এতে শরীরের কী কী সমস্যা হতে পারে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সর্দির কারণে নাক বন্ধ থাকলে...

Bajra Roti | আটা নয়, নিয়মিত খান বাজরার রুটি! এতে কী কী উপকার হবে শরীরের?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাধারণত আমরা আটার রুটিই খেয়ে...

Winter Care | শীতকালে ঘনঘন অসুস্থ হচ্ছেন? আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমাচ্ছে এই অভ্যাসই  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীত পড়ে গিয়েছে। আর এই...