IPL | মাঝ আইপিএলে জুটি ভাঙল বিরাটের

শেষ আপডেট:

বেঙ্গালুরু: খেতাব ধরে রাখার লক্ষ্যে হঠাৎই বিরাট-ধাক্কা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে চিন্তায় ফেলে দিয়ে দেশে ফিরলেন তারকা ওপেনার ফিল সল্ট। টপ অর্ডারে বিরাট কোহলির সঙ্গে ইংরেজ তারকার যুগলবন্দি চলতি লিগে (IPL) সফল। কিন্তু দিল্লি ক্যাপিটালস ম্যাচে (১৮ এপ্রিল) ক্যাচ ধরতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট। আর সেই চোটই প্রবল অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে সল্ট এবং আরসিবি-কে।

গত তিন ম্যাচে মাঠের বাইরে কাটিয়েছেন সল্ট। বাকি লিগে আদৌ তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়ে ঘোর সংশয়। সেই চিন্তা বাড়িয়ে ইতিমধ্যে দেশেও ফিরে গিয়েছেন। কবে ফিরবেন, আদৌ ফিরতে পারবেন কি না, তা নিয়ে এই মুহূর্তে বলার মতো পরিস্থিতিতে নেই ফ্র্যাঞ্চাইজি কর্তারাও। দ্রুত সুস্থ হয়ে আইপিএলের শেষ পর্বে মাঠে নামা নিয়ে সল্ট আত্মবিশ্বাসী হলেও, তাঁকে নিয়ে আশানিরাশার দোলাচলে গতবারের চ্যাম্পিয়নরা।

গত কয়েক ম্যাচে সল্টের অনুপস্থিতিতে ওপেন করছেন ইংল্যান্ডের আরেক তারকা জ্যাকব বেথেল। নতুন দায়িত্ব, তার ওপর বিরাটের সঙ্গে ওপেন করা। অভিজ্ঞতার কথা শোনাতে গিয়ে কোহলিয়ানায় মাতলেন। বেথেলের কথায়, বিরাটের ইনিংসগুলি ‘আর্ট অফ ব্যাটিং’-এর হাতেগরম উদাহরণ। ‘পরিস্থিতি অনুযায়ী গিয়ার বদল। রানতাড়ায় পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে রাখতে হয়, নিজের উইকেট বাঁচিয়ে দলের বৈতরণি পার করতে হয়-বিরাটের ইনিংসে তারই প্রতিফলন। চাপ শুষে নিয়ে সতীর্থদের কাজ সহজ করে দেয়।’

নিলামে আরসিবি নেওয়ার পর থেকেই বিরাট-দর্শনের জন্য উৎসুক ছিলেন। লক্ষ্য ছিল সতীর্থ বিরাটের থেকে যতটা সম্ভব শিখে নেওয়া। সেটাই করছেন বছর বাইশের বেথেল। রজত পাতিদার, ব্যাটিং কোচ দীনেশ কার্তিকদের পরামর্শগুলিও প্রাপ্তি বলছেন। বেথেলের ক্রিকেট জার্নিও বেশ অদ্ভুত। শুরুটা ক্যারিবিয়ান দ্বীপ বার্বাডোজে। তারপর ইংল্যান্ড পাড়ি পড়াশোনার জন্য। তার ফাঁকে ক্রিকেট। আজ যা তাঁকে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের মেগা মঞ্চে।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ISL | ডার্বি ড্রয়েও খেতাবের কাছে লাল-হলুদ! শেষ ম্যাচে ইন্টার কাশীকে হারালেই ইতিহাস

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রবাদেই আছে— ‘খেলা শেষ হওয়ার...

Jeniffer Paes | চিরনিদ্রায় লিয়েন্ডার পেজের মা, প্রাক্তন অলিম্পিয়ানের মহাপ্রস্থান

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভারতের ক্রীড়া ইতিহাসে যে ক'টি...

Mathisha Pathirana | ফিটনেস ছাড়পত্র নিয়েও বিপত্তি, গুজরাত ম্যাচে মাত্র ৮ বল করেই মাঠ ছাড়লেন চোটগ্রস্ত পাথিরানা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ১৮ কোটি টাকা দিয়ে শ্রীলঙ্কার...