শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

CV Ananada Bose | হুমায়ুন কবীরকে আগাম গ্রেপ্তারির নির্দেশ রাজ্যপালের! নেপথ্যে কোন কারণ?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদে বাবরি মসজিদ নিয়ে হুংকার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের (TMC MLA Humayun Kabir)। তাঁর একের পর এক মন্তব্যে ঝড় উঠেছে রাজ্যে। এই পরিস্থিতিতে আসরে নামলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। তাঁর সাফ কথা, ‘হুমায়ুনের মন্তব্যে যদি কোনওভাবে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়, তাহলে ভরতপুরের বিধায়ককে প্রিভেনটিভ অ্যারেস্ট বা আগাম গ্রেপ্তার করা হবে।’ এ নিয়ে ইতিমধ্যেই লোকভবনের তরফে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে।

আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙ্গাতে বাবরি মসজিদের শিলান্যাস করার কথা ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। কিন্তু মসজিদের জমির জন্য অসহযোগিতা করছে প্রশাসন, এমনই অভিযোগ বিধায়কের। এমতাবস্থায় ফের রনংদেহি মূর্তি হুমায়ুনের। রীতিমতো সাংবাদিক বৈঠক করে বেলডাঙার এসডিপিও-র বিরুদ্ধে তিনি  বলেন, ‘আগুন নিয়ে খেলবেন না। পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ-প্রশাসনকে। হুমায়ুন কবীরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না। যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনার কলার ছাড়িয়ে নিয়ে যাওয়ার লোক থাকবে না।’

এখানেই না থেমে তাঁর আরও সংযোজন, ‘মুসলমান ভোট দিয়ে আপনাদের নির্বাচিত করবে আর আপনারা আরএসএসের দালালি করবেন? আমার চ্যালেঞ্জ ৬ তারিখে রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত জাতীয় সড়ক আমার দখলে থাকবে। মুসলিমদের দখলে থাকবে।’

হুমায়ুনের এই বিতর্কিত মন্তব্য নিয়েই ফুঁসে উঠেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি নির্দেশ দিয়েছেন, হুমায়ুন কবীরকে প্রিভেনটিভ অ্যারেস্ট বা আগাম গ্রেপ্তার (Arrest) করার জন্য। ইতিমধ্যেই রাজ্যকেও এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। আর রাজ্য সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে রাজ্যপাল নিজে পদক্ষেপ নেবেন।

 

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

India-South Africa ODI series | ভারতের ভরসা রোকো, ইতিহাসের সামনে দক্ষিণ আফ্রিকা

ভাইজ্যাগ: টস নিয়ে টেনশন। শিশির নিয়ে আতঙ্ক! অদ্ভুত এক সন্ধিক্ষণে...

France | বড়দিনের প্রস্তুতিতে বিপত্তি! ভিড়ে ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি, পিষে মৃত্যু ১০ জনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলছিল বড়দিনের প্রস্তুতি (Christmas preparation)।...

Birbhum | তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রক্তাক্ত নানুর! বুথ সভাপতিকে খুনের অভিযোগ, জখম ৪

আশিস মণ্ডল, বোলপুর: তৃণমূলের (TMC) গোষ্ঠী সংঘর্ষের জের। বুথ...

IndiGo flight cancellations | হাজারেরও বেশি ফ্লাইট বাতিলে রেকর্ড, ভোগান্তি যাত্রীদের, সোশ্যাল মিডিয়া পোস্টে ক্ষমা চাইল ইন্ডিগো

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এখনও স্বাভাবিক হল না ইন্ডিগোর...