‘মোকা’ তৈরি হচ্ছে সন্ধ্যার মধ্যে! কোথায় আছড়ে পড়বে?

শেষ আপডেট:

কলকাতা: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ পশ্চিমে সরে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বুধবার সন্ধ্যায় তা ঘূর্ণিঝড় ‘মোকা’য় পরিণত হতে পারে বলে জানাল হাওয়া অফিস।

হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে অতি গভীর নিম্নচাপ পোর্ট ব্লেয়ার থেকে ৫৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, বাংলাদেশের কক্সবাজার থেকে ১৪৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং মায়ানমারের সিতওয়ে থেকে ১৩৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ প্রতি ঘণ্টায় ৫ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিমে সরে যাচ্ছে। গভীর নিম্নচাপটি বুধবার বিকালের মধ্যে আরও উত্তর-পশ্চিমে সরবে। এরপর তা আরও উত্তর-উত্তরপশ্চিমে অগ্রসর হয়ে সন্ধ্যার মধ্যে শক্তি সঞ্চার করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। শনিবার থেকে ঘূর্ণিঝড় ধীরে ধীরে শক্তি ক্ষয় করতে শুরু করবে বলে মনে করছে হাওয়া অফিস।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Abhishek Banerjee | তদন্ত চলবে, তবে মিলল স্বস্তি! হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

CM Shuvendu Adhikari | মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার দুর্গাপুরে শুভেন্দু অধিকারী, সৃজনী প্রেক্ষাগৃহে আজ উচ্চপর্যায়ের বৈঠক

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর...

Re-Election 2026 | ফলতায় পুনর্নির্বাচনে বেলা ১১টা পর্যন্ত ৪২.৮৩ শতাংশ ভোট, এলাকাছাড়া তৃণমূল প্রার্থী জাহাঙ্গির

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফলতায় পুনর্নির্বাচনের (Re-Election 2026) দিন...