‘মোকা’র তাণ্ডব, ঘূর্ণিঝড়ের বলি ৩, দেখুন ভয়াবহতার ভিডিও…

শেষ আপডেট:

নেপিডো: বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘মোকা’ রবিবার বাংলাদেশের গা ঘেঁষে আছড়ে পড়ে মায়ানমারে। ঘূর্ণিঝড়ে সেখানে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন তিনজন। ঘরছাড়া বহু মানুষ। জারি হয়েছে সতর্কতা।

গতকাল মায়ানমারের উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। ঝড়ের গতি ঘণ্টায় প্রায় ২০৯ কিলোমিটার। সাধারণ ঘূর্ণিঝড় থেকে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে মোকা সময় নেয় ২৪ ঘণ্টা। পরের ১৮ ঘণ্টায় মোকা পরিণত হয় সুপার সিভিয়ার সাইক্লোনে। ফলে কার্যত তছনছ হয়ে যায় মায়ানমারের উপকূলবর্তী এলাকা। বহু বাড়ি-ঘর, স্কুল ভেঙে পড়ে। সাধারণ মানুষকে নিরাপদে রাখতে আগেই সবরকম ব্যবস্থা করে প্রশাসন।

মায়ানমার সেনার তরফে জানানো হয়, ঘূর্ণিঝড়ের ফলে বহু ট্রান্সফর্মার উড়ে গিয়েছে। ভেঙে পড়েছে একাধিক এলাকার মোবাইল টাওয়ার, ল্যাম্পপোস্ট। সাইক্লোনোর বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে ভয়াবহতার ছবি দেখা যাচ্ছে। সরকারিভাবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট করা হয়নি। তবে বিপুল ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

US-Iran Conflic | ‘মিসাইল তাক করা আছে’, মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুমকি দিল ইরান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হরমুজ প্রণালীকে (Strait of Hormuz)...

CPM | মমতার জোটের ডাক প্রত্যাখান বামেদের! দুর্নীতিগ্রস্তদের জায়গা নেই, স্পষ্ট বার্তা সেলিমের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর উত্তপ্ত...

Vladimir Putin | শেষের পথে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ? পুতিনের গলায় শান্তির সুর, নেপথ্যে ট্রাম্পের মধ্যস্থতা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ চার বছরের রক্তক্ষয়ী সংঘর্ষের...

Vijay Oath Ceremony | তামিল রাজনীতিতে নতুন যুগের সূচনা, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বিজয়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের অবসান। আজ...