Dakshin Dinajpur | মাঠ কাঁপাতে এবার বিদেশে! খেতমজুরের মেয়ের ভুটান লিগে রাজকীয় অভিষেক

শেষ আপডেট:

বিশ্বজিৎ প্রামাণিক, পতিরাম: দারিদ্র্য কখনও স্বপ্নকে থামাতে পারে না— এই কথাটাই সত্যি প্রমাণ করেছেন দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) তপনের (Tapan) রামপুর এলাকার মেয়ে চম্পা সোরেন। বছর একুশের এই তরুণী এখন ভুটানের ন্যাশনাল ক্লাব ফুটবল লিগে ‘ইউনাইটেড উইমেন এফসি’ দলের হয়ে মাঠ কাঁপাচ্ছেন। মাত্র দু’দিন আগে তিনি তাঁর অভিষেক ম্যাচ খেলেছেন। যা শুধু তাঁর নয়, গোটা এলাকার কাছে গর্বের মুহূর্ত।

চম্পার বাবা জার্মান সোরেন খেতমজুর। মা ঘর সামলান। আর্থিক অনটনের কারণে পড়াশোনার পাশাপাশি স্বপ্নকে বাঁচিয়ে রাখা ছিল এক বড় চ্যালেঞ্জ।

প্রায় সাড়ে চার বছর আগে, মাত্র ষোলো বছর বয়সে বন্ধুদের সঙ্গে পতিরাম হাইস্কুল মাঠে ফুটবল খেলতে আসেন চম্পা। তখনই তাঁর পরিচয় হয় পিএইচএস ৯২ ফুটবল অ্যাকাডেমির সঙ্গে। অধ্যবসায় তাঁকে দ্রুত এগিয়ে দেয়। কয়েক মাস আগে ভুটানের একটি ক্লাবের প্রতিনিধি এসে অ্যাকাডেমি থেকে পাঁচজন খেলোয়াড়কে বেছে নেন। তবে বয়স ও নথিপত্রের জটিলতার কারণে চারজনের মধ্যে একমাত্র চম্পাই সুযোগ পান বিদেশে যাওয়ার।

বর্তমানে ভুটানে রাইট উইং পজিশনে খেলছেন চম্পা। নতুন পরিবেশ, নতুন চ্যালেঞ্জ— সবকিছুর মধ্যেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন তিনি। চম্পা বলেন, ‘ছোট থেকেই স্বপ্ন ছিল ফুটবল খেলব। গ্রামের ছেলেদের দেখে শুরু করি। এখানে চার বছর ধরে অনুশীলন করেছি। এখন ভুটানে এসে খেলতে পারছি, খুব ভালো লাগছে।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Weather Update | উত্তরবঙ্গে দুর্যোগের ভ্রূকুটি, দক্ষিণবঙ্গে ফিরছে ভ্যাপসা গরম! জানুন আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিনের স্বস্তির বৃষ্টিতে দক্ষিণবঙ্গবাসী...

Naxalbari | ইন্দো-নেপাল সীমান্তে এসএসবি-র বড়সড় সাফল্য, দুই থাই তরুণী সহ গ্রেপ্তার ৪

নকশালবাড়ি: ভারত-নেপাল সীমান্তে ফের সাফল্য পেল এসএসবি (SSB)। সুনির্দিষ্ট...

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...