Dance Bangla Dance | উনিশবিশার ঋদ্ধির নাচে মুগ্ধ মিঠুন, শিরোপা জয়ের আশায় বুক বেঁধেছে গ্রামবাসী

শেষ আপডেট:

ঘোকসাডাঙ্গা: ডান্স বাংলা ডান্সের মঞ্চ কাঁপাচ্ছেন উত্তরবঙ্গের একাঝাঁক নৃত্য শিল্পী। ইতিমধ্যেই প্রতিযোগীতার মূলপর্বে জায়গা করে নিয়েছেন শিলিগুড়ির শ্রেয়া-সুজাতা, কোচবিহার জেলার রিজু-রাজদীপ। এবার নিজের জায়গা পাকা করে নিল মাথাভাঙ্গা ব্লকের উনিশবিশা গ্রামের ঋদ্ধি সরকার। ঋদ্ধির পারফরম্যান্সে মুগ্ধ মহাগুরু মিঠুন চক্রবর্তী।

মাত্র ১১ বছর বয়সেই ডান্স বাংলা ডান্সের মঞ্চ কাঁপাতে প্রস্তুত ঋদ্ধি। নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা পরিবারের। বাবা দীপঙ্কর সরকার কাপড়ের ব্যবসায়ী। মা রূপা সরকার গৃহবধূ। ষষ্ঠ শ্রেণীর ছাত্র ঋদ্ধির নাচে হাতেখড়ি সুকান্ত বর্মনের কাছে।পরবর্তীতে সে নাচের তালিম নেয় জয়গাঁর নৃত্য শিক্ষক ডেভিড রাইয়ের কাছে। তার স্বপ্ন ছিল ডান্স বাংলা ডান্স রিয়্যালিটি শোতে পারফর্ম করা। কঠোর অনুশীলন ও অধ্যাবসায় ঋদ্ধিকে পৌঁছে দিয়েছে ডিবিডির মূল পর্বে। তার নাচ দেখে মুগ্ধ মহাগুরু মিঠুন চক্রবর্তী, শ্রাবন্তী, অঙ্কুশ, যীশু, কৌশানী সহ সকলেই।

ঋদ্ধির সাফল্যে যেমন খুশি পরিবার, ঠিক ততটাই খুশি গ্রামের সাধারণ মানুষ। গ্রামবাসীরা জানিয়েছেন, নাচের এতবড় মঞ্চে কোচবিহার জেলার এতগুলো ছেলেমেয়ের সুযোগ পাওয়া অত্যন্ত গর্বের। তাঁরা প্রত্যেকেই আশাবাদী ডান্স বাংলা ডান্সের মঞ্চে নিজেদের প্রতিভাকে তুলে ধরে জেলার নাম উজ্জ্বল করবে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tufanganj | স্বপ্নপূরণের উড়ান! বিদেশে গবেষণার সুযোগ তুফানগঞ্জের ধৃতিমানের

বাবাই দাস, তুফানগঞ্জ: স্কলারশিপে আমেরিকায় গবেষণার জন্য ডাক পেলেন...

Indo-Bhutan River Commission | ইন্দো-ভুটান নদী কমিশন ঝুলেই! ব্রহ্মপুত্র বোর্ডে বাংলা জায়গা পেলেও বরাদ্দ নিয়ে সংশয়

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: কয়েক দশকের বঞ্চনা কাটিয়ে ব্রহ্মপুত্র বোর্ডে...

Weather Update | উত্তরবঙ্গে দুর্যোগের ভ্রূকুটি, দক্ষিণবঙ্গে ফিরছে ভ্যাপসা গরম! জানুন আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিনের স্বস্তির বৃষ্টিতে দক্ষিণবঙ্গবাসী...

Naxalbari | ইন্দো-নেপাল সীমান্তে এসএসবি-র বড়সড় সাফল্য, দুই থাই তরুণী সহ গ্রেপ্তার ৪

নকশালবাড়ি: ভারত-নেপাল সীমান্তে ফের সাফল্য পেল এসএসবি (SSB)। সুনির্দিষ্ট...