দার্জিলিং: একের পর এক চ্যালেঞ্জের মোকাবিলা করে দার্জিলিং লোকসভা আসনে জয়ের হাসি হাসলেন বিজেপি প্রার্থী রাজু বিস্ট। প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই বিদ্রোহ করে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়েছিলেন দলেরই বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। এমনকী গুরুংয়ের ছায়াসঙ্গী বন্দনা রাইও তাঁর প্রতিপক্ষ হয়ে যান। বিপক্ষে প্রার্থী হিসেবে ছিলেন তৃণমূল প্রার্থী ‘কাজের মানুষ’ হিসেবে পরিচিত গোপাল লামা। ফলে লড়াইটা কঠিন ছিল রাজু বিস্টের কাছে। কিন্তু সেই লড়াইই শেষ পর্যন্ত জিতলেন তিনি। জয়ের পর রাজু বিস্ট বলেন, ‘দলের প্রতিটি কর্মীর পরিশ্রম এবং উন্নয়নের জয়। উন্নয়নের প্রতি আস্থা রেখেই মানুষ তাঁদের আশীর্বাদ দিয়েছেন।’ এবার নির্বাচনে বিজেপি প্রার্থীকে সমর্থন করেছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। আগে থেকেই তাঁর সঙ্গে ছিল বিশ্বস্ত জোটসঙ্গী জিএনএলএফ। অন্যদিকে তৃণমূল প্রার্থী গোপাল লামাকে সমর্থন করে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ফলে লড়াইটা কার্যত হয়ে দাঁড়ায় অনীতের সঙ্গে মোর্চা-জিএনএলএফের। আর সেই লড়াইয়ে আপাতত অনীত থাপার দল কিছুটা ব্যাকফুটে একথা বলাই যায়।
Darjeeling | দার্জিলিংয়ে ধাক্কা অনীত থাপার, তৃণমূলকে হারিয়ে জয়ের হাসি বিজেপির
শেষ আপডেট:
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে।
ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

