Darjeeling orange | দার্জিলিংয়ের কমলা কলকাতায়

শেষ আপডেট:

শিলিগুড়ি: এবার কলকাতার (Kolkata) মানুষও স্বাদ নিতে পারবেন দার্জিলিংয়ের কমলার (Darjeeling orange)। ন্যায্যমূল্যে শহর কলকাতায় মিলবে পাহাড়ের কমলালেবু। শুক্রবার পাহাড় থেকে নেমে ট্রেনে করে কলকাতায় রওনা দিয়েছে ৪৬০ কেজি দার্জিলিংয়ের প্রসিদ্ধ কমলালেবু। রাজ্যের কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে শনিবার থেকে সেখানকার সুফল বাংলার স্টলগুলিতে এই কমলালেবু পাওয়া যাবে।

তবে শুধু কলকাতা নয়, শিলিগুড়ি (Siliguri) সহ রাজ্যের অন্য জেলাতেও সুফল বাংলার স্টলগুলিতে দার্জিলিংয়ের কমলালেবু পাওয়া যাবে। শহর শিলিগুড়িতে অবশ্য শুক্রবার থেকেই মিলছে এই কমলা। শিলিগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে সপ্তাহে দু’দিন করে ঘুরিয়ে ফিরিয়ে সুফল বাংলার স্টল বসে। সেই স্টলে ১৪০ টাকা কেজি দরে দার্জিলিংয়ের কমলালেবু বিক্রির ব্যবস্থা করা হয়েছে। কৃষি বিপণন দপ্তর জানিয়েছে, সিবিটার, সিটং সহ বিভিন্ন জায়গায় চাষিদের কাছে সরাসরি ১৩২ টাকা কেজি দরে কমলালেবু ক্রয় করা হচ্ছে। সেই কমলালেবু শিলিগুড়িতে সুফল বাংলার স্টলে ১৪০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজার কমিটির সচিব অনুপম মৈত্র বলেছেন, ‘কলকাতায় সুফল বাংলার মোবাইল স্টল এবং আউটলেটগুলিতে দার্জিলিংয়ের এই কমলালেবু ১৮৫ টাকা ডজন (১৫ টাকা ৪৪ পয়সা পিস) হিসাবে বিক্রি হবে।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

More like this
Related

Uttar Dinajpur | গোতিতে বর্ষায় স্কুল যাওয়া বন্ধ, প্রশাসন উদাসীন, চাঁদা তুলে সাঁকো তৈরি গ্রামবাসীর

মহম্মদ আশরাফুল হক, গোয়ালপোখর: উদ্দেশ্য ছিল, সেতু নির্মাণ হবে...

Malda | মালদায় খুশির হাওয়া, হরিশ্চন্দ্রপুর ও ভালুকায় ৩টি দূরপাল্লার ট্রেনের স্টপেজ

হরিশ্চন্দ্রপুর: শনিবার মালদা টাউন স্টেশন (Malda Town Station) থেকে...

Malda News | মৌসমকে সামনে রেখেই মালদায় ঘুরে দাঁড়ানোর ছক কংগ্রেসের, বিমানবন্দর ইস্যুতে ৩১ জানুয়ারি বড় আন্দোলনের ডাক

জসিমুদ্দিন আহম্মদ, মালদা: চলতি মাসে মৌসম বেনজির নুরের (Mausam...

Hili | হিলি পুলিশের ‘পথপ্রদর্শক’ হয়ে সিআরপিএফ-এ নাম লেখালেন কৃষক-পুত্র রকি

বিধান ঘোষ, হিলি: সীমান্তের পাড়াগাঁয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য...