কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে শহিদ দার্জিলিংয়ের যুবক

শেষ আপডেট:

দার্জিলিং: কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে শহিদ ভারতীয় জওয়ানদের মধ্যে রয়েছেন দার্জিলিংয়ের সিদ্ধান্ত ছেত্রী (২৫)। তাঁর বাড়ি বিজনবাড়ির কিজম বস্তি এলাকায়। তিনি ২০১৯ সালের ৯ প্যারা কমান্ডো এবং পরে ২০২১ সালে প্যারা এসএফে ছিলেন। বিয়ের পর ১৪ এপ্রিল কাজে যোগ দিয়েছিলেন তিনি। এদিন তাঁর মৃত্যুর খবর পৌঁছোতেই পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে পড়ে।

প্রসঙ্গত, শুক্রবার জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরে জঙ্গি দমন অভিযানে নেমে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ৫ সেনার। গুরুতর জখম একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেনা সূত্রে খবর, জঙ্গিদের কয়েকটি গোষ্ঠী ছোট ছোট দলে ভাগ হয়ে কান্দি জঙ্গলে আশ্রয় নিয়েছে। এই খবর পেয়ে এদিন সেখানে সন্ত্রাসদমনে অভিযান চালানো হচ্ছিল। সেইসময় জওয়ানদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। জখম চারজনকে উধমপুরের কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। একজন চিকিৎসাধীন রয়েছেন। সেনার তরফে জানানো হয়েছে, নতুন করে ওই এলাকায় অভিযান চালানো হবে।

বৃহস্পতিবার ভোরেই জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টা খানেক ধরে চলে গুলির লড়াই। দুই পক্ষের সংঘর্ষে দুই জঙ্গির মৃত্যু হয়। তাদের কাছ থেকে একে ৪৭ রাইফেল সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। তার আগে বুধবার সকালে স্থানীয় পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারায় দুই জঙ্গি। পুলিশ সূত্রে খবর, দু’জনই লস্কর-ই-তইবা দলের সদস্য ছিল।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Air India | বিদেশে ওড়ায় ‘ব্রেক’! মোদির বার্তার পরই একঝাঁক আন্তর্জাতিক উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর ‘দেশপ্রেম’ ও ‘স্বদেশি’ মন্ত্রের...

RG Kar case | আরজি কর কাণ্ডে নয়া মোড়! নির্মল ঘোষসহ ৩ জনের গ্রেপ্তারের দাবিতে আদালতের দ্বারস্থ অভয়ার মা, ৫ জুন পরবর্তী শুনানি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আরজি করের নির্যাতিতার ন্যায়বিচারের লড়াই...

NBMCH | ক্যামেরা আছে কিন্তু চোখ নেই! উত্তরবঙ্গ মেডিকেলে নিরাপত্তা প্রকল্পের লক্ষ লক্ষ টাকা কি ‘হাওয়া’?

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: আরজি কর কাণ্ডের পরে উত্তরবঙ্গ মেডিকেল...