Jhansi | স্বামীর মৃত্যুর পর ২ দেওরের সঙ্গে সম্পর্ক! সম্পত্তি হাতাতে শ্বাশুড়িকে খুনে অভিযুক্ত বধূ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্বামীর মৃত্যুর পর দুই দেওরের সঙ্গে সম্পর্ক তৈরি করে সম্পত্তি হাতিয়ে নিতে চেয়েছিলেন বিধবা গৃহবধূ। কিন্তু সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ান শাশুড়ি। শেষপর্যন্ত ‘পথের কাঁটা’ সেই শাশুড়িকেই খুনের (Murder) স্বামীর মৃত্যুর পর ২ দেওরের সঙ্গে সম্পর্ক! সম্পত্তি হাতাতে শ্বাশুড়িকে খুনে অভিযুক্ত বধূ অভিযোগ উঠেছে গৃহবধূর বিরুদ্ধে। গত ২৪ জুন সকালে ঝাঁসির (Jhansi) কুমহারিয়া গ্রামের বাড়ি থেকে ৫৪ বছরের সুশীলা দেবীর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ খুনের অভিযোগে তাঁর ছোট পুত্রবধূ পূজা, পূজার বোন কমলা ও কমলার প্রেমিক অনিল ভার্মাকে গ্রেপ্তার করেছে। পুলিশ সুপার (শহর) জ্ঞানেন্দ্র কুমার জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় পূজা, তার বোন এবং বোনের প্রেমিক অনিল ভার্মার সহায়তায় হত্যাকাণ্ডের পরিকল্পনা করার কথা স্বীকার করেছেন।  অনিল ভার্মা হত্যার পরপরই গ্রাম ছেড়ে পালিয়ে যায় এবং চুরি যাওয়া সোনা ও অলঙ্কার বিক্রির চেষ্টা করতেই তাঁর খোঁজ পায় পুলিশ। গ্রেপ্তারি এড়াতে পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায় অনিল। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ তাকে হেপাজতে নিয়েছে।

তদন্তে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর পূজা তার দেওর কল্যাণ সিংয়ের সাথে লিভ-ইন সম্পর্কে ছিল। কিছুদিন আগে কল্যাণেরও মৃত্যু হয়। মৃত্যুর পর, পূজাকে তার শ্বশুর অজয় ​​সিং এবং আরেক দেওর সন্তোষ মিলে কুমহারিয়ায় তাদের পৈতৃক বাড়িতে নিয়ে যান। সেখানে,  সন্তোষের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন পূজা। সন্তোষ ও পূজার এক কন্যাসন্তানও হয়। এরপরই সন্তোষের স্ত্রী রাগিনী স্বামীর অবৈধ সম্পর্কের বিরোধীতা করে বাপের বাড়িতে চলে যান। এরপরই পরিবারের কর্তৃত্ব চলে আসে কার্যত পূজার হাতে। পরিবারের মালিকানাধীন ১৬ বিঘা কৃষিজমি বিক্রি করে গোয়ালিয়র চলে যাওয়ার সিদ্ধান্ত নেন পূজা। আর সেই সিদ্ধান্তই মেনে নিতে পারেননি তার শাশুড়ি সুশীলা দেবী। এরপরই শাশুড়িকে খুনের ছক কষেন পূজা। খুনের পর শ্বশুরবাড়ি থেকে ৮ লক্ষ টাকার গয়না লুট করেন পুজা। অভিযোগ একটি মোটর বাইক ও একটি দেশি পিস্তলও খোয়া যায় সেই সময়। এই গয়নাই পরে পূজার বোন কমলার প্রেমিক অনিল ভার্মার হেপাজত থেকে উদ্ধার করে পুলিশ।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Howrah Station | হাওড়া স্টেশনে নাশকতার ছক? মিথিলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের নেপথ্যে ভাইরাল সিসিটিভি ফুটেজ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ হাওড়া স্টেশনে (Howrah Station) মিথিলা...

Sitalkuchi TMC leader death | শীতলকুচিতে তৃণমূল নেতার রহস্যমৃত্যু, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

শীতলকুচি: রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে কোচবিহারের শীতলকুচির পাঠানটুলি গ্রামে...

Parambrata-Swastika | পাঁচ বছর আগে ভোট-পরবর্তী হিংসায় উসকানি! পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পাঁচ বছর আগের বিধানসভা নির্বাচনের...